১৩ নাবালিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণ, গ্রেফতার স্কুল শিক্ষক সহ ৪
Sexual harassment and rape of 13 minors, including 4 school teachers arrested

Truth Of Bengal: ভুয়ো এনসিসি ক্যাম্পে নাবালিকাদের উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তামিলনাড়ুতে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি এলাকায়। পুলিশ সূত্রে খবর বেসরকারি ওই স্কুলে এনসিসি ক্যাম্প করার প্রস্তাব দেয় একটি সংস্থা। সংস্থার যাবতীয় তথ্য যাচাই না করে তিন দিনের জন্য ওই সংস্থাকে ক্যাম্প করার অনুমতি দেয় স্কুল কর্তৃপক্ষ।
১৭ জন নাবালিকা সহ ৪১ জন পড়ুয়া অংশ নেয় ওই ক্যাম্পে। ক্যাম্পে থাকার বন্দোবস্ত করা হয়। স্কুলের প্রথম তলার অডিটোরিয়াম মেয়েদের এবং নিচের অডিটোরিয়াম ছেলেদের থাকার জন্য ব্যবস্থা করা হয়। ক্যাম্পে পড়ুয়াদের দেখাশোনার জন্য ছিলনা স্কুলের কোন শিক্ষক। রাতে অডিটোরিয়াম থেকে মেয়েদের বাইরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ এক ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর থেকে গোটা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ। গোটা ঘটনার ধামাচাপা দেওয়ার অভিযোগে স্কুলের প্রিন্সিপাল সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর গত ৮ আগস্ট এক ছাত্রীকে ধর্ষণ করার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।
জানা গিয়েছে এর আগেও একাধিক স্কুলে এমন ভুয়ো এনসিসি ক্যাম্পের আয়োজন করেছিল ওই সংস্থাটি। সেখানেও পড়ুয়াদের সঙ্গে যৌন নিগ্রহের ঘটনা ঘটে। নির্যাতিতাদের শারীরিক পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পক্সো আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।






