দেশ

অপারমাণবিক বোমা ‘সেবেক্স-২’ ভারতের হাতে

Non-nuclear bomb 'Sebex-2' in India's hands

The Truth Of Bengal: দীর্ঘদিন ধরে প্রতিরক্ষার দিক থেকে বিদেশী রাষ্ট্রগুলির উপর নির্ভরতা কমাতে চাইছে ভারত। এবার সেই প্রক্রিয়াই শুরু হল। সামরিক দিক দিয়ে অন্যান্য বহু দেশের থেকে প্রায় কয়েক কদম এগিয়ে গেল ভারত। কারণস্বরূপ বলতে গেলে বলতে হয়, বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২ এবার ভারতের হাতে।

চিনের লাল চোখকে উপেক্ষা করে এবার চিনকে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত। শত্রু রাষ্ট্রের রাতের ঘুম কেড়ে নেওয়া এই  বোমা তৈরি হয়েছে ভারতের মাটিতেই। ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড তৈরি করেছে এই নয়া শক্তিশালী অপারমাণবিক বোমা সেবেক্স-২। জানা যাচ্ছে,  এই ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড নাগপুরের একটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার সহযোগী সংস্থা।

ইতিমধ্যেই ওই নৌসেনার তরফ থেকে এই বিস্ফোরককে সংশাপত্র দেওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, সেবেক্স-২ পারমাণবিক অস্ত্র ছাড়া বাদ বাকি সমস্ত বিস্ফোরকের তুলনায় শক্তিশালী। ধ্বংসাত্মক শক্তিও এর অনেকাংশেই বেশি। এছাড়াও ওই বিস্ফোরক সংস্থা জানিয়েছে, এই ধরণের আরও বহু অপারমাণবিক বোমা তারা তৈরি করতে চলেছে।  সেবেক্স-২ এর ছাড়পত্রের মধ্যদিয়ে ভারতের বিদেশী রাষ্ট্রগুলির উপর নির্ভরতা কমানোরই প্রথম ধাপ বলা চলে।