কারাগার থেকেই প্রশাসন চালাচ্ছেন কেজরিওয়াল, বুধবার দিল্লি হাইকোর্টে কেজরির আবেদনের শুনানি
Kejriwal is running the administration from the jail, Kejriwal's plea will be heard in the Delhi High Court on Wednesday

The Truth Of Bengal: রবিবার দিল্লি হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন করেন অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। দিল্লি হাইকোর্ট জানায়, বুধবার আবগারি দুর্নীতি মামলার শুনানি হবে। দোল ও হোলির কারণে সোম এবং মঙ্গলবার আদালত বন্ধ। বুধবার আদালত খোলার পরেই শোনা হবে কেজরিওয়ালের আবেদন।এর মধ্যে কারাগার থেকেই প্রশাসন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
হেফাজতে থেকেই তিনি প্রথম সরকারি নির্দেশও দিচ্ছেন।এবার কেজরিওয়ালের মুক্তির দাবিতেও বিজেপির রাজনৈতিক অভিসন্ধির বিরুদ্ধে অবস্থান আন্দোলন চালিয়ে যেতে চায় আপ।রবিবারও দিল্লি সহ অন্যত্র আপের তরফে পথে নামতে দেখা যায়। একটি মোমবাতি মিছিলও বের করে আপ। এ ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয় বলেও শনিবার জানায় আপ।দেশজুড়ে বিক্ষোভে আম আদমি পার্টি নামায় তাকে সমর্থন করেছে অন্যান্য দল।






