ইসরোর মুকুটে জুড়লো নয়া পালক, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছল আদিত্য এল-১
ISRO has achieved a milestone

The Truth of Bengal: মহাকাশের দুনিয়ায় আরও এক নতুন মাইলফলক অর্জন করল ইসরো। ভারতের প্রথম সৌরঅভিয়ান হয়েছে সফল। গত ২ সেপ্টেম্বর, অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস লেন্টার থেকে সূর্যের উদ্দেশ্য রওনা হয়েছিল আদিত্য এল-১। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে সৌরযানটি পাক খাচ্ছিল চারপাশে। পৃথিবীর কাছে মোট পাঁচটি পক্ষপথ বদলের পর অবশেষে বেরিয়ে যেতে সক্ষম হয় সেটি।
চারমাসের দীর্ঘ যাত্রা বেশ ঠিকঠাক থাকার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৬ জানুয়ারী বিকেলে সফলভাবে আদিত্য এল-১ কে নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দিয়েছে ইসরো। এবার পালা নানা তথ্য সংগ্রহের। সঙ্গে পালা সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করার। সূর্যের কাছে এল-১ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার। গত টচার নমাস ধরেই সেই পথ অতিক্রম করেছে আদিত্য এল-১।
শনিবার বিকেশ চারটে নাগাদ বসানো হয় তাকে নির্দিষ্ট কক্ষপথে। ওই এলাকাতেই নাসার আরও চার মহাকাশযান রয়েছে। সেগুলোও পর্যবেক্ষন করছে সূর্যকে। এর আগে পর্যন্ত সূর্যের এত কাছে পর্যন্ত কৃপৌঁছতে পারেনি কোনও মহাকাশযান। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সেই দূরত্বের মাত্র ১ শতাংশই অতিক্রম করা সম্ভব হয়েছে আপাতত।






