বন্ধ কেন্দ্রের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তথ্য জানার অধিকারে কোপ
Important website of Bandha Kendra Cope on right to information

The Truth Of Bengal: কেন্দ্রের আর্থ সামাজিক ও জাতিগত গণনা সংক্রান্ত ওয়েবসাইট। সূত্রের খবর যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ এই ওয়েবসাইট। ওয়েবসাইটটি বন্ধ থাকার কারণে বর্তমানে দেশের জাতিগত সমীক্ষা বিষয়ক কোন তথ্য পাওয়া যায়নি আর কবে পাওয়া যাবে সেই বিষয়েও অনিশ্চিয়তা রয়েছে।
আর্থসামাজিক ও জাতিগত গণনা সংক্রান্ত তথ্যের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কোন কোন সম্প্রদায় পড়ছে তা নির্ধারণ করা হয়। কেন এখনও পর্যন্ত জাতিগত গণনা সংক্রান্ত ওয়েবসাইট ঠিক হল না এই নিয়ে বিরোধীরা তুলছেন নানা প্রশ্ন। শেষবারের মত ওয়েবসাইট খোলা হয়েছে চলতি বছর ৬ জানুয়ারি। কিন্তু খোলার পর কোন কাজ করা হয়নি। ২০১১ সালের পর ২০২০ ও ২১ সালে মহামারী কোভিডের কারণে জাতিগত কোনও সমীক্ষা করা হয়নি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তবে ওয়েবসাইটটি পুনোরায় চালু করার চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
যদিও চলতি বছর ২৪ জানুয়ারি একটি বৈঠক হয়ে ঠিক হয় ওয়েবসাইটের হার্ডওয়্যার বদলানোর কথা। এর পর ৬ ফেব্রুয়ারি আরও একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ফেব্রুয়ারি মাসের মধ্যেই সারিয়ে তোলা হবে ওয়েবসাইট। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত এই ওয়েবসাইট অকেজ হয়েই পড়ে রয়েছে। ওয়েবসাইটটি বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ ২০১১ সালের জাতি গণনা ও আর্থ সামাজিক তথ্য জানার প্রয়োজন পড়লে তা পাচ্ছেন না। ২০১১ সালের পর থেকে আর জাতি গণনা বা জনগণনা হয়নি। সমীক্ষা হয়নি আর্থ সামাজিক অবস্থানেরও। ফলে ওয়েবসাইটটি বন্ধ থাকার কারণে তথ্য জানার থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।






