‘বাবা, আমার স্ত্রী আমার মৃত্যু চায়’, চিঠি লিখে আত্মঘাতী স্বামী
Hubballi man dies of suicide over Rs 20 lakh alimony demand
Truth Of Bengal: দীর্ঘদিন ধরেই চলছিল বিবাদ। খোরপোষ দাবি করেছিলেন স্ত্রী। কর্নাটকের হুব্বলিতে এক বেসরকারী কর্মীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায়, মৃত ব্যক্তির নাম পিটার। তাঁর মৃত্যুর পর একটি স্যুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা, দীর্ঘদিন ধরে তাঁকে হেনস্থা করতেন সাঁর স্ত্রী। সংসারে ঝামেলা লেগেই থাকত। বিবাদের জেরে খোরপোষও দাবি করেছিলেন স্ত্রী।
পিটারের পরিবারের তরফে দাবি করা হয়, তাঁর স্ত্রী পিঙ্কি বহুদিন ধরে তাঁকে মানসিকভাবে হেনস্থা করতেন। ডিভোর্সও ফাইল করেছিলেন তিনি। খোরপোষ হিসেবে দাবি করেছিলেন ২০ লক্ষ টাকা। গত সাত আট মাস ধরে আলাদা থাকতেন দুজন। তবে তাতেও থামেনি অশান্তি।
নোটে পিটার লিখেছেন, ‘বাবা, আই অ্যাম সরি। আমার স্ত্রী পিঙ্কি আমায় মেরে ফেলল। ওঁ আমার মৃত্যু চায়।‘ এই চিঠি প্রকাশ্যে আসার পরেই পিটারের পরিবার দাবি তোলে, অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন পিঙ্কি। সেই কারণেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হল পিটার, অভিযোগ পরিবারের।
এই ঘটনার পরেই বিচারের দাবিতে সরব পিটারের পরিবার। পিঙ্কি এবং তাঁর পরিবারকে গ্রেফতার করা হোক, এই দাবিও তোলা হয়।






