হামাসের ধাঁচে ড্রোন হামলার ছক মণিপুরে ! এমনই আশঙ্কা গোয়েন্দাদের
Hamas-style drone attack in Manipur! Such is the fear of detectives

Truth Of Bengal: দীর্ঘদিন ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এই হিংসার পিছনে মায়ানমারে অনুপ্রবেশকারি জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছিল।এবার তাতেই শিলমোহর। মায়েনমারের জঙ্গিদের জন্য যে মণিপুরে জাতি হিংসার ঘটনা ঘটেছে তার পোক্ত প্রমান পেল সেনা। গোয়েন্দা সূত্রে খবর, মণিপুরে ফের অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করছে মায়েনমারের জঙ্গরা।
ইতিমধ্যেই ৯০০ কুকি জঙ্গি মণিপুরে অনুপ্রবেশ করেছে।জানা গিয়েছে অনুপ্রবেশকারী জঙ্গিরা প্রত্যেকে ড্রোন হামলা এবং জঙ্গল হামলায় প্রশিক্ষণপ্রাপ্ত, ৯০০ কুকি জঙ্গি ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।চলতি মাসেই হামলা চালাতে পারে কুকি জঙ্গিরা।মনে করা হচ্ছে ইজরায়েলে হামাস জঙ্গিরা যেভাবে ড্রোন হামলা চালায়,ঠিক সেই ভাবে মণিপুরেও হামলা চলাতে পারে কুকি জঙ্গিরা।
আগামী ২৮ সেপ্টেম্বর নাগাদ কুকি জঙ্গিরা হামলা চালাতে পারে বলে মনে করছে গোয়েন্দারা এক সর্বভারতীয় সংবাদ মাধ্যেমর সূত্রে জানা গিয়েছে। এই খবর পেয়ে সর্তক রয়েছে মণিপুরে থাকা নিরাপত্তারক্ষীরা।মণিপুরের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলছেন, “যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি কোনও হামলা হবে না, ততক্ষণ পর্যন্ত গোয়েন্দা তথ্যকে ১০০ শতাংশ সত্যি ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।” এখনও সেনদের তরফ থেকে মণিপুর বাসিদের কিছু জানানো হয়নি এবিষয়ে।
উল্লখ্যে, ভারত-মায়নমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্তনিয়েছেন কেন্দ্রীয় সরকার। ৩১ হাজার কোটি টাকা ব্যায় করে সীমান্ত বরাবর বসানো হবে কাঁটাতার। ইতিমধ্যেই মায়নমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল ঘিরে ফেলার কথা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।মণিপুরে এই অশান্তির পরিস্থিতিতে মায়ানমারের সঙ্গে গোটা সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত অত্যন্তই তাতপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সীমান্ত হয়ে পাচারচক্রীদের আনাগোনা রোখা সম্ভব হবে। তাতেই মনে করা হচ্ছে উত্তরপূর্বের রাজ্যগুলিতে হিংসার পরিমান কমবে অনেকাংশে।






