বিদ্যাধরী নদীতে একাধিক কুমিরের দেদার বিচরন, আতঙ্কিত এলাকাবাসী
Several crocodiles roaming in Vidyadhari river, local residents are scared

Truth Of Bengal : বসিরহাট : মন্টু সাহাজী : গত কয়েকদিন আগে মিনাখাঁর বিদ্যাধরী নদী নদীতে দেখা গিয়েছিল একটি কুমির। তারপর সেই কুমিরটিকে হাড়োয়ার আটপুকুর অঞ্চলের উচিলদহ ভাঙ্গাপাড়া এলাকার বেশ কিছু মৎস্যজীবীরা ফিশারি মধ্যে থেকে জাল দিয়ে ধরে ফেলে। সেই ঘটনার পর শনিবার মিনাখাঁর বিদ্যাধরী নদীতে আবার দেখা গেল কুমির। তবে একটি কুমির নয়।
বিদ্যাধরী নদীতে একাধিক কুমিরের দেদার বিচরন, আতঙ্কিত এলাকাবাসী pic.twitter.com/XLit5lEDKG
— TOB DIGITAL (@DigitalTob) September 21, 2024
এলাকাবাসীদের দাবি, একটি বড়ো কুমির ও ছোট ছোট দুটো কুমিরের বাচ্চা দেখা গিয়েছে হাড়োয়ার আটপুকুর এলাকায়। নদীর চড়েও বেশ কিছুক্ষণ ধরে তিনটি কুমিকে একসঙ্গে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে যারা নদীতে মাছ ও পোকা সংগ্রহ করতে যান তাদের মনে যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে। অবিলম্বে বনদপ্তরের হস্তক্ষেপে এই কুমিরগুলোকে ধরা হোক এমনটাই দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা ও মৎস্যজীবীরা।






