দেশ

তামিলনাড়ুতে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির পিছনে বাসের ধাক্কা, মৃত ৪

Fatal road accident in Tamil Nadu, bus rammed into the back of a lorry, 4 dead

The Truth Of Bengal :  গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুর চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কের মাদুরান্থকম এলাকায়। জানা যাচ্ছে, যাত্রীবোঝাই একটি বাস বেশ ভালোই গতিতে জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় সামনে একটি লরি আসে। বাসের চালক ওই লরিকে ওভারটেক করতে চায়।

সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি লরির পেছনে ধাক্কা মারে। অন্যদিকে ওই বাসের পেছনে আরেকটি বাস ছিল। আচমকা দুর্ঘটনা ঘটায় চালক ব্রেক মারলেও পেছনের বাসটি দুর্ঘটনাগ্রস্থ বাসে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপতালে। ঘটনার তদন্তে পাদালাম থানার পুলিশ।

Related Articles