জগন্নাথ মন্দিরের অতিথিনিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট, অভিযোগ কতৃপক্ষের
Fake website in the name of Jagannath Temple guesthouse, authorities allege
Truth Of Bengal: অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা। পুরীর জগন্নাথ মন্দিরের অতিথিনিবাসে ঘটে এই ঘটনা। সেই ওয়েবসাইটের ফাঁদে পড়েছেন একাধিক পুণ্যার্থী, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই জগন্নাথ মন্দিরের পরিচালন কতৃপক্ষের নজরে আসে এই গোটা বিষয়টা। ওড়িশা পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগে অভিযোগ জানায় মন্দির পরিচালন সমিতি। ওই সমস্ত ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপের অর্জি জানান মন্দির কর্তৃপক্ষ।
তবে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার পুড়িতে হোটেল বুকিংয়ের সময় প্রতারণার শিকার হতে হয়েছে বহু মানুষকে। জানা যায়, প্রতারকরা নানান হোটেলের নাম নিয়ে ওয়েবসাইট খুলে রেখেছে। সেখান থেকে হোটেল বুক করলে সেই টাকা চলে যাবে প্রতারকদের কাছে। একাধিকবার এই নিয়ে সতর্ক করেছে পুরীর বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ। একাধিক অভিযোগ জমা পড়েছে এই নিয়ে পুলিশের কাছেও। তবে এতদিন ধরে পুরীর বিভিন্ন হোটেলের নাম নিয়ে ভুয়ো ওয়েবসাইট খোলা হলেও, এবার জগন্নাথধামের অতিথি নিবাসের নামে এমন ভুয়ো ওয়েবসাইট খোলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুরীর মন্দির পরিচালন সমিতির মুখ্য প্রশাসকএর কথায়, এই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন বহু পুণ্যার্থী। এ বিষয়ে পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
সূত্র মারফৎ জানা যায়, মন্দিরের অতিথি নিবাস-এর আসল ওয়েবসাইট থেকে হোটেল বুক করার নিয়মের সঙ্গে অনেকটাই মিল রয়েছে ভুয়ো ওয়েবসাইটগুলির ধরনের। যার জেরে সেগুলো যে ভুয়ো, সেটা অনেক সময়ই বুঝে ওঠা সম্ভব হয় না ব্যবহারকারীদের।
সুপার –






