দেশ

ওড়িশায় স্কুল ছাত্রদের উপর মৌমাছির আক্রমণ, আহত ৩০ অধিক

Bees attack school students in Odisha, 30 injured

Truth Of Bengal: ওড়িশায় মৌমাছির আক্রমণে আহত হয়েছেন ৩০-এর অধিক। সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রসহ বেশ কয়েকজন শিক্ষকও হয়েছেন এই ঘটনায়। কেন্দ্রপাদা জেলার দরাবিশ ব্লকের রামচন্দ্র নোডাল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে স্থগিত রাখা হয়েছে স্কুলের বার্ষিক অনুষ্ঠান।

সূত্রের খবর, স্কুল চত্বরের একটি গাছে দুই ফুট লম্বা একটি মৌচাক ছিল, সেই মৌমাছিরাই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর এক শিক্ষক জানান, একদল বানর মৌচাকে হামলা চালানোর জেরে ওই মৌমাছিরা ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তার রেশ এসে পড়ে আহতদের উপর। আহত শিশুদের স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি করা হয়েছে। দরাবিশ থানার পরিদর্শক কিশোর তরাই জানিয়েছেন, আহতদের সবার অবস্থা স্থিতিশীল।

Related Articles