Ballia wedding stage: আশীর্বাদ পর্ব চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিয়ের মঞ্চ, আহত বর-কনে সহ বহু অতিথি
রামলীলা ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বর ও কনেকে আশীর্বাদ করতে মঞ্চে উঠেছিলেন বহু সংখ্যক আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথি।
Truth of Bengal: উত্তর প্রদেশের বালিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানের আশীর্বাদ পর্ব চলাকালীন হঠাৎ করেই মঞ্চ ভেঙে পড়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রামলীলা ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে বর ও কনেকে আশীর্বাদ করতে মঞ্চে উঠেছিলেন বহু সংখ্যক আত্মীয়-স্বজন ও আমন্ত্রিত অতিথি।
বিয়ের মঞ্চে যখন লোকজনের ভিড় ক্রমাগত বাড়তে থাকে, তখন অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে সেটি মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। ঘটনার আকস্মিকতায় বর, কনে সহ মঞ্চে থাকা সকল অতিথি মেঝেতে আছড়ে পড়েন। মুহূর্তের মধ্যে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয় এবং চারিদিক থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়।
यूपी के बलिया में एक शादी के रिसेप्शन में जैसे ही “भाजपा जिला अध्यक्ष” और पार्टी के सीनियर लीडर्स नव विवाहित जोड़े को आशीर्वाद देने पहुंचे पूरा मंच ही ढह गया 😂 pic.twitter.com/2DIJsU69wW
— Kavish Aziz (@azizkavish) November 27, 2025
এই দুর্ঘটনায় একজন প্রাক্তন গ্রাম প্রধানের পা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে, এবং আরও বেশ কয়েকজন অতিথি সামান্য আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। মঞ্চ ভেঙে পড়ার এবং অতিথিদের মাটিতে লুটিয়ে পড়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে, অন্য একটি ঘটনায়, ‘তুমহারি ঔকাত নেহি হ্যায় হামারে সামনে’ বলে এক কন্নড়-ভাষী অটো চালককে গালিগালাজ করার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন বেঙ্গালুরুর এক দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ার পর, ওই দম্পতি পরে ক্ষমা চেয়ে নেন।






