Love Trap: যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ের প্রলোভন! গুজরাটে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ
Two accused — from Nadia and South 24 Parganas — brought from Gujarat to face rape charges in Kalna court.
Truth Of Bengal: মনিরুল ইসলাম পূর্ব বর্ধমান: যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গুজরাটে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ২০২৩ সালে পূর্ব বর্ধমান জেলার বুলবুলিতলা ফাঁড়িতে অভিযোগের ভিত্তিতে নদীয়ার হাসখালি থানা এলাকার বাহাউদ্দিন ওরফে রাজু মন্ডল ও দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা সমীর মন্ডল ওরফে অমিত, দুজনকে গুজরাট থেকে কালনা নিয়ে এসে তোলা হয় পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালতে(love trap)। জানা গিয়েছে সেখানেও একটি খুনের ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গুজরাট এর একটি সংশোধনাগারে ছিল তারা।
[আরও পড়ুনঃ Mangrove: সুন্দরবনকে সুরক্ষিত রাখতে একযোগে ম্যানগ্রোভ অভিযান প্রশাসনের]
এরপর যুবতীকে গণধর্ষণের কেসে তাদের সেখান থেকে নিয়ে এসে আজ কালনা আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়(love trap)। পুলিশ সূত্রে জানা যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরো জানা গিয়েছে বাহাউদ্দিন এর সাথে একটি স্টেশনে পরিচয় হয়েছিল ওই যুবতীর।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এরপর বুলবুলিতলা ফাড়ি এলাকার ওই যুবতিকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে গুজরাটে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ বাহাউদ্দিন ও তার বন্ধু সমীরের বিরুদ্ধে(love trap)। এরপরই ২০২৩ সালে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করে আজ তোলা হয় কালনা আদালতে. তবে সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশের তরফ থেকে।


