দেশ

সূত্রধর ছিলেন সঞ্জয় সিং, ব্যবসায়ীর কাছ থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন, দাবি ইডি-র

সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ রয়েছে

The Truth of Bengal: দিল্লি আবগারী নীতি মামলায় আদালতের পেশের পর পাঁচ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, আপ নেতা সঞ্জয় সিংকে। আদালতে ইডির তরফে দাবি করা হয়েছে, সঞ্জয়ই সূত্রধর ছিলেন। আবাগারি দুর্নীতিতে যে পরিমাণ আর্থিক অনিয়ম ঘটেছে, তাং মধ্যে ২কোটি টাকা নিয়েছিলেন সঞ্জয়। আদালতে হলফনামায় জানানো হয়েছে, সরকারি নীতি নির্ধারণে কোনও ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে  পদক্ষেপ করেছিলেন সঞ্জয়, তাই তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে।

দিল্লির আবগারি নীতি দুর্নীতি কাণ্ডে, বুধবারই গ্রেফতার করা হয় সঞ্জয় সিংকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি এক ব্যবসায়ীকে অর্থের বিনিময়ে সুবিধা পাইয়ে দিয়েছেন। তার আগে, বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালানো হয় তাঁর বাসভবনে। ইডির তরফে দাবি করা হয়েছে, আপের রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ডিজিটাল প্রমাণ রয়েছে। দেখা গিয়েছে, ব্যবসায়ী দীনেশ আরোর এক কর্মী সর্বেশ ওই টাকা দিয়েছিলেন সঞ্জয়কে।

বৃহস্পতিবারই বিশেষ আদালতে পেশ করা হয় সঞ্জয়কে। বিচারক এমকে নাগপাল, ইডির আবেদনের ভিত্তিতে ১০ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন।

Related Articles