Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, আমবোঝাই ট্রাক উল্টে মৃত ৯ শ্রমিক
দুর্ঘটনায় মৃতদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন।
Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন ৯ জন শ্রমিক। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ জেলার রেড্ডি চেরুভু কাট্টা এলাকার পুল্লামপেট্টায় এই দুর্ঘটনা ঘটে। আচমকাই আম বোঝাই একটি ট্রাক উল্টে খালে পড়ে যায়। আর তাতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ৯ জনের। আহত হয়েছেন আরও ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন।জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রাকটি ইসুকাপাল্লে থেকে রাজামপেটের দিকে যাচ্ছিল (Andhra Pradesh)।
আরও পড়ুন: Chelsea vs PSG: ফেভারিটদের হাতে উঠল না ট্রফি, ক্লাব বিশ্বকাপ জয় এনজোর ছেলেদের
রেড্ডিপাল্লে কজওয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। এর ফলেই ট্রাকটি খালে উল্টে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, ট্রাকটিতে মোট ২১ জন শ্রমিক ছিলেন। তাঁরা সকলেই আম বাগানে কাজ করতেন এবং রাজামপেটা সংলগ্ন এসুকাপাল্লি ও আশেপাশের এলাকা থেকে আম তোলার কাজে এসেছিলেন। ট্রাকে প্রায় ৩০-৪০ টন আম বোঝাই করা হয়েছিল এবং শ্রমিকেরা সেই আমের উপরে বসে ছিলেন। ট্রাক খালে পড়ে যাওয়ায় অনেকেই আমের নিচে চাপা পড়ে যান।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ (Andhra Pradesh)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
উদ্ধারকাজে আনা হয় মাটি কাটার যন্ত্র এবং একটি ক্রেন। আহতদের উদ্ধার করে প্রথমে রাজামপেট সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানে ৯ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে কুডাপ্পার রিমস হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দুর্ঘটনায় ট্রাকচালক বেঁচে গিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত (Andhra Pradesh)।






