দেশ

Amity Assault: লখনউয়ের অ্যামিটি ইউনিভার্সিটিতে ভয়ংকর ঘটনা, ৫০-৬০ বার চড় মেরে সহপাঠীকে প্রহার

সূত্রের খবর অনুযায়ী, ২৬ আগস্ট, এক সহপাঠীর সঙ্গে নিজের গাড়িতে ক্লাস করতে গিয়েছিলেন শিখর। সেই সময়ই গাড়ির মধ্যে থাকা আরও কয়েকজন সহপাঠী হঠাৎ তাঁকে ঘিরে ধরে চড়-থাপ্পড় মারতে শুরু করে।

Truth of Bengal: লখনউয়ের অ্যামিটি ইউনিভার্সিটির মধ্যে গাড়ির ভিতর এক পড়ুয়াকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ছাত্র, দ্বিতীয় বর্ষের আইন বিভাগের পড়ুয়া শিখর মুকেশ কেসরওয়ানি। অভিযোগ, তাঁকে অন্তত ৫০ থেকে ৬০ বার চড়-থাপ্পড় মারা হয়েছে সহপাঠীদের দ্বারা। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (এক্সে), যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণের মধ্যে। সূত্রের খবর অনুযায়ী, ২৬ আগস্ট, এক সহপাঠীর সঙ্গে নিজের গাড়িতে ক্লাস করতে গিয়েছিলেন শিখর। সেই সময়ই গাড়ির মধ্যে থাকা আরও কয়েকজন সহপাঠী হঠাৎ তাঁকে ঘিরে ধরে চড়-থাপ্পড় মারতে শুরু করে। অভিযুক্তদের মধ্যে রয়েছে আয়ুষ যাদব, জাহ্নবী মিশ্র, মিলয় ব্যানার্জি, বিবেক সিং, আর্যমান শুক্লা।এই পাঁচজনের বিরুদ্ধে শিখরের বাবা মুকেশ কেসরওয়ানির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হয়েছে (Amity Assault)।

আরও পড়ুনঃ ২২৬ বছরের দুর্গাপুজোর ঐতিহ্য, রায়বাড়ির  দুর্গাপুজোয় ইতিহাসের ছোঁয়া

শিখরের বাবা জানিয়েছেন, ১১ আগস্ট তাঁর ছেলের লিগামেন্টের অপারেশন হয়েছিল। সে সময় থেকে শিখর লাঠি নিয়ে চলাফেরা করছিল। এই অবস্থাতেই তাঁকে গাড়ির মধ্যে ঘিরে ধরে অভিযুক্তরা নির্মমভাবে প্রহার করে। শুধু তাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা শিখর ও তার পরিবারের সদস্যদের খারাপ ভাষায় গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকিও দেয়। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও অ্যামিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে কি না, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না— তাও অজানা (Amity Assault)।

Truth of bengal fb page: https://www.facebook.com/truthofbengal

শিখরের পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। পড়াশোনা চালিয়ে যাওয়া তো দূরের কথা, সে এখন ক্যাম্পাসেও যেতে চাইছে না। পরিবার পুরো ঘটনাকে পূর্বপরিকল্পিত হামলা বলে মনে করছে এবং দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে (Amity Assault)।

Related Articles