স্বাস্থ্য

৯ ঘণ্টার বেশি সময় ধরে একটানা বসে কাজ করছেন, জানেন কত বড়ো অসুখ ডেকে আনছেন নিজের?

Working continuously for more than 9 hours, you know how much unhappiness you are causing yourself

The Truth Of Bengal, Mou Basu :  অনেকেই আজকাল একটানা বসে বসে কাজ করেন। কর্মব্যস্ততার জন্য নিজের আসন ছেড়ে ওঠেনও না নড়াচড়াও করেন না। বিভিন্ন গবেষণা রিপোর্টে বলা হয়েছে এরকম একটানা বসে কাজ যেমন শরীরের ক্ষতি করছে তেমনই মনেরও অনেক বড়ো ক্ষতি ডেকে আনছে। Frontiers in Psychiatry নামক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, একটানা বসে কাজ করলে মস্তিষ্কের ও সার্বিক ভাবে গোটা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

একটানা বসে কাজ কীভাবে ক্ষতি ডেকে আনে মস্তিষ্কের

১) একটানা বসে কাজ করলে গোটা শরীরেই রক্ত সঞ্চালন কম হয়। রক্ত সরবরাহ কম হলে মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছোয়। মস্তিষ্কের কার্যকারিতা কমে।

২) একটানা বসে কাজ করলে মানসিক ক্লান্তি নিয়ে আসে। মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। চিন্তাভাবনা ঠিকমতো করা যায় না।

৩) একটানা বসে কাজ মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা ও অবসাদকে বাড়িয়ে তোলে। কাজকর্ম বিশেষ করে নড়াচড়া করলে ফিল গুড হরমোন সেরোটোনিন ও এন্ডোর্ফিনের নিঃসরণ হয়। আমাদের মন ভালো থাকে।

৪) বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা ঠিকঠাক রাখতে শরীরকে সচল রাখা, কাজকর্ম করা জরুরি। একটানা এক জায়গায় বসে থাকলে, নড়াচড়া না করলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়।

৫) বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একটানা অলস ভাবে বসে বসে কাজ করলে মস্তিষ্কের গঠনেও বদল আসে। স্মৃতিশক্তির জন্য গুরুত্বপূর্ণ মস্তিষ্কের মেডিক্যাল টেম্পোরাল লোবের ঘনত্ব কমে যায়।

৬) একটানা বসে কাজ করলে স্ট্রেস হরমোন কর্টিসলের নিঃসরণ বেড়ে যায়। আমরা বেশি মানসিক ভাবে চঞ্চল ও উদ্বিগ্ন হয়ে পড়ি।

Related Articles