গরম মশলার সুবাসে মাতোয়ারা বিশ্ব, ভারতীয় মশলার মুকুটে উঠল বিশ্বসেরার শিরোপা…
Garam masala is the best spice in the world

The Truth of Bengal,Mou Basu: বিশ্বজুড়েই যুগ যুগ ধরে ভারতীয় মশলার কদর রয়েছে। নানান সময় মশলার জন্য ব্যবসাবাণিজ্য করতেই বিদেশিরা পাড়ি জমিয়েছে ভারতে। ফের একবার ভারতীয় মশলার মুকুটে উঠল বিশ্বসেরার শিরোপা। বিশ্বের সেরা মিশ্রিত মশলা (Spice Blends and Seasonings) এর তালিকায় শীর্ষ স্থানে আছে ভারতের গরম মশলা। ক্রোয়েশিয়ার ফুড কলম গাইড TasteAtlas এই তালিকা প্রস্তুত করেছে। সুগন্ধি গরম মশলা ছাড়া আলুরদম, ডালনার মতো নিরামিষ পদ আলুনি লাগে তেমনই পানসে লাগে মাছ, মাংস বা ডিমের মতো আমিষ রান্নাও। দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোলমরিচের দানা একসঙ্গে গুঁড়ো করে নিয়ে অথবা গোটা মশলা একত্রিত করেই ব্যবহার করা হয় গরম মশলা। সেরা মশলা হিসাবে গরম মশলার রেটিং ৪.৭। সেরা মশলার তালিকায় দ্বিতীয় স্থানে আছে লাতিন আমেরিকার দেশ চিলির মশলা Merquen। এটা এক ধরনের মরিচ গুঁড়ো যা বিভিন্ন রকমের মরিচ গুঁড়ো করে নিয়ে ব্যবহার করা হয়। প্রথমে মরিচ কাঠের আগুনে পোড়ানো হয় তারপর রোদে শুকনো করা হয়।
এরপর পোড়ানো ধনে গুঁড়ো ও সমুদ্রের নুন মিশিয়ে গুঁড়ো করা হয়। চিলির মশলার রেটিং ৪.৬। লেবানন ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহৃত মশলা Za’atar রয়েছে সেরা মশলার তালিকায় তৃতীয় স্থানে। বুলগেরিয়ার মশলা Sharena Sol রয়েছে চতুর্থ স্থানে। রেটিং পেয়েছে ৪.৪। জামাইকার মশলা Jerk Seasoning রয়েছে তালিকায় পঞ্চম স্থানে। ৭ রকমের মশলা মিলিয়ে মিশিয়ে তৈরি করা হয় জাপানি মশলা Sichimi Togarashi। সেরা মশলার তালিকায় ষষ্ঠ স্থানে আছে জাপানের এই মশলা। ৪০ থেকে ১০০ রকমের বিভিন্ন রকমের মশলা মিলিয়ে মিশিয়ে তৈরি করা হয় মরক্কোর মশলা Ras el hanout, এই মশলা রয়েছে সেরা মশলার তালিকায় সপ্তম স্থানে। মেথি, ধনে, গোলমরিচ দানা ও পুদিনা পাতা, গাঁদাফুলের পাতা আর তেজপাতা মিশিয়ে গুঁড়ো করা জর্জিয়ার মশলা Khmeli suneli বিশ্বের সেরা মশলার তালিকায় অষ্টম স্থানে আছে।
লেবাননের সুগন্ধি মশলা Baharat রয়েছে সেরা মশলার তালিকায় নবম স্থানে। দশম স্থানে আছে কানাডার মন্ট্রিয়াল স্টেক সিজনিং। সেরা মশলার তালিকায় ১৬তম স্থানে আছে ভারতীয় চাট মশলা। TasteAtlas এর তৈরি করা herbs and spices এর তালিকায় প্রথম স্থানে আছে হাঙ্গেরির মশলা Paprika। রেটিং ৪.৮। বিভিন্ন রকমের লাল লঙ্কা একসঙ্গে গুঁড়ো করা হয়। তালিকায় দ্বিতীয় স্থানে আছে গরম মশলা। তালিকায় তৃতীয় স্থানে আছে স্পেনের পাপরিকা। পঞ্চম স্থানে আছে স্পেনের এক ধরনের জাফরান ”Azafran de la Mancha’। বিশ্বে একমাত্র বুনো ভ্যানিলা পাওয়া যায় মেক্সিকোর ওয়াক্সাকা অঞ্চলের চিনান্তলা এলাকায়। এই বুনো ভ্যানিলা রয়েছে অষ্টম স্থানে। চিনের সিচুয়ান পেপার রয়েছে নবম স্থানে। তালিকায় ২৭তম স্থানে আছে কারিপাতা। ৩৯তম স্থানে আছে ইংলিশ মাস্টার্ড। ৪০ ও ৪১তম স্থানে আছে চাট মশলা ও হিং।


