
The Truth of Bengal: শীতকাল মানেই ধনেপাতা। সেই ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে বেলে মাছের ঝাল করা যায় তাহলে তো কথাই নেই। অল্প সময়ে কম উপকরণে চটজলদি বানিয়ে ফেলুন বেলে মাছের হাতে নক্সা। কিন্তু এই নক্সা বানাবেন কিভাবে শেখাবেন বিশিষ্ট শেফ রঙ্গন নিয়োগী।
উপকরণ
বেলে মাছ ৫০০ গ্রাম
কুচোনো পেঁয়াজ – ১৫০ গ্রাম
রসুন বাটা – ১০ গ্রাম
সরষের তেল- ৪৫ মিলি
নুন – ৫ গ্রাম
হলুদ গুঁড়ো – ২ গ্রাম
কাঁচালঙ্কা – ৮-১০ টি
ধনেপাতা কুচোনো – ১০ গ্রাম
প্রণালী
পরিষ্কার করে রাখা টাটকা বেলে মাছে নুন, হলুদ, কুচোনো পেঁয়াজ, রসুন বাটা, কাঁচালঙ্কা আর সরষের তেলের অর্ধেকটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে রাখতে হবে। একটা কড়াই গরম করে তাতে খানিকটা জল দিয়ে দিতে হবে। জল গরম হলে, মশলা মাখানো মাছ সেই জলে দিয়ে ৭-৮ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। এর মাঝে মাঝে ঢাকনা খুলে মাছ একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে। মাছ তৈরি হয়ে গেলে বাকি সরষের তেলটুকু, কাঁচালঙ্কা কুচি ও ধনেপাতা কুচি মাছের ওপর ছড়িয়ে গ্যাসের সুইচ অফ করে দিতে হবে। এই অবস্থায় ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।






