বিনোদন
রাজ চক্রবর্তীর সেটে এলেন বিশেষ অতিথি! আহ্লাদে আটখানা পরিচালক

বাবলি ওয়েব সিরিজ়ের শুটিং নিয়ে ব্যস্ত রাজ চক্রবর্তী। সাহিত্য-নির্ভর কাজের বাধ্যবাধকতা সত্ত্বেও, বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই সিরিজ়ের শুটিং মন দিয়ে করছেন তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিজ়ের শেষ পর্যায়ের শুটিং চলছে কলকাতায়।
এই মুহূর্তে সেটে হাজির এক বিশেষ অতিথি! ইউভান চক্রবর্তী রাজ-শুভশ্রীর বড় পুত্র। উত্তরবঙ্গে শুটিংয়ে তাকে নিয়ে যেতে না পারায়, ছেলেকে মিস করছিলেন দুজনেই। ফিরে এসেই ইউভানকে নিয়ে ডেটে গিয়েছিলেন শুভশ্রী।
আজ সে বাবার কোলে ঘুরছে, আবার কখনও মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছে। মাঝেমাঝেই গোটা কর্মকাণ্ডের উপর নজরও রাখছে খুদে।
ইউভানের আসায় আনন্দিত রাজ-শুভশ্রী সহ গোটা টিম।
রাজ চক্রবর্তী ‘বাবলি’ ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ব্যস্ত।সিরিজ়ের মুখ্যচরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবীর চট্টোপাধ্যায়।






