বিনোদন

‘লেখার জন্য কোন মানুষ কী ক্ষতিগ্রস্ত হয়েছেন’ সুশান্তকে নিয়ে লেখার অভিযোগের বিরুদ্ধে বিস্ফোরক রাজীব

Explosive Rajeev against the accusation of writing about Sushant 'what people have been harmed for writing'

The Truth Of Bengal: ২০২০ সালের ১৪-ই জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতার মৃত্যুতে তাঁর আত্মীয় পরিজনদের সাথে গোটা দেশের মানুষই কষ্ট পেয়েছেন। কিন্তু অভিনেতার আকস্মিক মৃত্যুতে তাঁর অনুরাগীদের মনে নানা রহস্য উঁকি দিয়েছিল। তাঁর মৃত্যুতে সমাজমাধ্যম-গণমাধ্যমে নানা লেখালিখি হয়েছিল। তাঁর রহস্য মৃত্যু নিয়ে তদন্ত‌ও শুরু হয়েছিল। যারা তাঁকে ব্যক্তিগত ভাবে চিনতেন, তাঁরা অনেকেই অনেক মন্তব্য করেছিলেন, সূত্রও দিয়েছিলেন তদন্তে। এর মাঝে একজন ফিল্ম ক্রিটিক ও প্রাক্তন সাংবাদিক রাজীব মাসান্দ বেশ কিছু লেখা লিখেছিলেন, তাঁর লেখার মধ্যে তিনি অভিনেতার মৃত্যুর জন্য বেশ কিছু তারকার দিকে আঙুল তুলেছিলেন, এমনি অভিযোগ পাওয়া গিয়েছে।

সম্প্রতি বলিউডে সেই অভিযোগের ভিত্তিতে হৈচৈ পড়েছিল, ”রাজীব মাসান্দ ‘ব্লাইন্ড আইটেম”। এক পডকাস্টেও যখন এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, তখন রাজীব বলেন, ওই লেখাগুলো ক্ষতিকারক নয় বরং ওগুলো শুধু ইন্ডাস্ট্রির ভিতরের কিছু সাধারণ তথ্য। সাক্ষাৎকারে রাজীব জানান, ‘আমরা এমন সময়ে বাস করছি, আপনাকে চেনেন না এবং আপনার কাজএর বিষয়ে জানেন না এমন সব মানুষও আপনার বিচার করবে। কিন্তু তাঁরা কি আদৌও গুরুত্বপূর্ণ?’ কিন্তু এই অহেতুক নেতিবাচক মন্তব্যে তিনি কতটা বিরক্ত? পডকাস্টে তাঁকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তো কারুর মানসিকতার পরিবর্তন করতে পারব না, তাই এইসব আমাকে প্রভাবিতও করে না।’

রাজীব তাঁর লেখার প্রকৃতি-ধরন নিয়েও বলেছেন। তিনি পেশার কারণে সাধারণত বিনোদন সংক্রান্ত বিষয় নিয়েই লেখালেখি করেন। এটা কারোর ক্ষতির কথা ভেবে তিনি করেন না, বা কোন অভিনেতা-অভিনেত্রীর জন্য দর্শকদের মনকে প্রভাবিত করার জন্য‌ও লেখেন না। তিনি আরও বলেন, ‘আমি গণমাধ্যমে প্রবন্ধ লিখতাম, সেখানে অনেক বিষয় নিয়েই আমাকে লিখতে হয়। সেখানে অনুমানের ভিত্তিতেও কিছু লেখা লিখতে হয়। এটাও সেরকমই একটি লেখা, এই লেখাটা কি কোনও ভাবে ক্ষতিকর ছিল? সেগুলি কি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে? আমি তা মনে করি না।’

Related Articles