বিনোদন

দশম অবতারের সমাপ্তি উৎসব

Dawshom Awbotaar shooting completed

The Truth of Bengal: শেষ হলো সৃজিত মুখার্জির দশম অবতারের শুটিং। ভোররাতে শুটিং শেষ হলেও, চোখে মুখে কোনও ক্লান্তি নেই কারোরই। আনন্দে আত্মহারা ছবির অভিনেতা অভিনেত্রী থেকে অন্যান্য কলা কুশলীরা। ব়্যাপ আপের পর সেট থেকে ভিডিও শেয়ার করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুটিং শেষ হলেও রবি ঠাকুরের কথায় বলাই যায় শেষ হইয়াও হইল না শেষ”

রাতবিরেতে দশম অবতারের টিম হাজির উৎসবে মাততে।  একেবারে হইচই কান্ড। এক নজরে দেখে মনে হবে না, উৎসব। সময়টা রাত তিনটে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে বন্দুক। পাশেই পরিচালক  সৃজিৎ মুখোপাধ্যায় রয়েছে।‌ রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী জয়া এহসান। সেই সঙ্গে বুম্বা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাতে বন্দুক নিয়ে। না কেউ কাউকে কিন্তু শাসালেন না। বা ভয় দেখাচ্ছিলেন না। এসবই হলো ছবি র শুটিংয়ের শেষ মুহূর্তের ছবি। শেষবেলায় পুরো টিমকে নিয়ে আনন্দে মেতে ওঠা।বহু প্রতীক্ষিত এই ছবি নিয়ে দর্শক অনুরাগীদের উৎসাহের শেষ নেই।সৃজিত মুখোপাধ্যায় এবার বাইশে শ্রাবণ এবং দ্বিতীয় পুরুষ মিলিয়ে এক নতুন চমক উপহার দিতে চলেছেন দর্শক মহলকে।

দিনকাল গোটা টিম নিয়ে বসু বাটিতে দশম অবতারের লোগো লঞ্চ করেছেন ক্যাপ্টেন অফ দ শিপ সৃজিত মুখোপাধ্যায়। এমনিতেই শ্রীজিত প্রসেনজিৎ এই যুগলবন্দী বারবার বাংলা ছবির দর্শককে নতুন নতুন চমক উপহার দিয়েছে। শুধু তাই নয় বক্স অফিসে দিয়ে হিট ছবি। দশম অবতারই যে তার ব্যতিক্রম নয় তা ইতিমধ্যেই বুঝে গিয়েছে বাংলার দর্শক। এর শুটিং শেষে গোটা টিমকে নিয়ে শেয়ার করলেন

Related Articles