বিনোদন
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন সত্যম ভট্টাচার্য, দেখুন সেই অনুষ্ঠানের ছবি!

টলিউডের জনপ্রিয় অভিনেতা সত্যম ভট্টাচার্য ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিংহের বিয়ে সম্পন্ন হয়েছে। গত সোমবার অর্থাৎ ২২ জানুয়ারি দক্ষিণ কলকাতার একটি বিলাস বহুল হোটেলে সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অনেক তারকাই।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতার পরিবার, বন্ধুবান্ধব এবং টলিপাড়ার বেশ কয়েকজন তারকা। অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, পৌলমী বসু প্রমুখেরা উপস্থিত ছিলেন।
সত্যম ও শাশ্বতী দুজনেই থিয়েটারের সঙ্গে যুক্ত। তারা একই নাট্যদলের সদস্য। তাদের সম্পর্কও দীর্ঘদিনের। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে সত্যমের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। এরপর তিনি বেশ কয়েকটি ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন।






