শহীদ পরিবারের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচার শুরু শিলিগুড়ির তৃণমূল প্রার্থীর
Trinamool candidate of Siliguri started his campaign by participating in the religious ceremony of the martyr's family

The Truth Of Bengal: বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি: সোমবার নকশালবাড়িতে নির্বাচনী প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। সোমবার নকশালবাড়ির কার্গিল শহীদ পরিবারের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচার শুরু করেন তিনি।
এরপর শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিয়ে তারাবাড়ি এলাকায় পদযাত্রা করেন গোপাল লামা। এলাকায় মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা অমর সিনহার বাড়িতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল লামা বলেন, “সমর্থকদের সঙ্গে দেখা করতে এসেছি এবং বুথে বুথে প্রচার চলছে। সাধারণ মানুষের উৎসাহ দেখে খুব ভালো লাগছে। আমি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী।”
অপরদিকে বিরোধীরা এখনও পর্যন্ত প্রার্থী ঘোষনা করেনি সেই প্রসঙ্গে বলেন আমি সেই বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। আমি আমার দিক থেকে প্রচার শুরু করেছি।






