মসনদের লড়াই

শুরু হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, কথা রেখেছেন মুখ্যমন্ত্রী জানালেন তৃণমূল প্রার্থী

The Ghatal Master Plan is starting, the Chief Minister has kept his word, said the Trinamool candidate

The Truth Of Bengal : পশ্চিম মেদিনীপুর:- কেন রাজনীতি ছেড়ে তার নিজের জগতে ফিরে যেতে চেয়েছিলেন খোলসা করলেন পাঁশকুড়ার সভা থেকে অভিনেতা দেব। ঘাটাল লোকসভার প্রার্থী দেব বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল। আমি বলেছিলাম করে দেব। কিন্তু করে দিতে পারিনি। তাই রাজনীতি জগত ছেড়ে দিয়ে নিজের অভিনয় জগতে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু দিদি আমাকে বললেন যে রাজনীতিতে তোমার মতন ছেলের প্রয়জন। আমি দিদিকে বলেছিলাম যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেয় তবেই আমি রাজনীতিতে ফিরবো। দিদি কথা রেখেছে আরামবাগের সবার থেকে ঘোষণা করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশনার কাছে ঘাটাল মাস্টার প্লানের কাগজ জমা পড়েছে দুটো কাজ শুরু করার আবেদনও করেছি।” পাঁশকুড়ায় প্রচারে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Articles