ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকে ঝাঁটা-জুতো দেখালেন মহিলারা
Diamond Harbor BJP candidate was shown by women

The Truth of Bengal: মহিলাদের বিক্ষোভের মুখে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। তাঁকে ঝাঁটা ও জুতো দেখানো হল। দফায়-দফায় বিক্ষোভের মুখে পড়া ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি ঘিরে ওঠে গো-ব্যাক স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে রাস্তায় বসে পড়েন তিনি। ফলতা রোডের এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায়। বিক্ষোভস্থলে প্রায় দেড় ঘণ্টা মতো তিনি আটকে পড়েন। পরে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে। এখানেও শেষ হয়নি। ফের মহিলাদের বিক্ষোভের মুখ পড়তে হয় তাঁকে। আবার দেখানো হয় ঝাঁটা ও জুতো।
এই ঘটনায় বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার জানায়, বিজেপির বিরুদ্ধে এটা সাধারণ মানুষের ক্ষোভ। মহিলারা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখায়। সাধারণ মানুষের বিক্ষোভকে তৃণমূলের নামে চালানো হচ্ছে। শেষ দফায় দক্ষিণ ২৪ পরগনার চার কেন্দ্রে ভোট হচ্ছে। সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় অশান্তির ঘটনা ঘটলেও ডায়মন্ড হারবারে ভোট হতে থাকে শান্তিতে। এই কেন্দ্রে সকাল ১১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ে।






