বেলুড় রামকৃষ্ণ মিশনে ট্যুরিজম ও জার্মান ভাষা শেখার সুযোগ! কেরিয়ার গড়ার সুবর্ণ সুযোগ
অনলাইনে পড়ানো হলেও ১ দিনের কর্মশালায় অংশ নিতে হবে। কোর্স শেষে সরাসরি পরীক্ষা দিতে আসতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে।
Truth of Bengal: দেশবিদেশে পর্যটন নিয়ে কাজের সুযোগ রয়েছে। দেশে হোক কিংবা বিদেশে ঐতিহাসিক, ধর্মীয় বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলকে কেন্দ্র করে নিত্য নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। এই পরিস্থিতিতে পর্যটন শিল্পকে নিয়ে ব্যবসা বা পর্যটন শিল্পে কাজ করতে চাইলে এনিয়ে পড়াশোনা ও প্রশিক্ষণ নেওয়া থাকলে সুবিধা হবে। রাজ্য তথা দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে অনলাইনে ট্রাভেল ও ট্যুরিজম নিয়ে স্বল্প মেয়াদের বেসিক সার্টিফিকেট কোর্স পড়ানো হয়। পুরুষ এবং মহিলা, উভয়ই আবেদন করতে পারেন। এমনকি, কর্মরতরাও আবেদন করতে পারেন। অনলাইনে পড়ানো হলেও ১ দিনের কর্মশালায় অংশ নিতে হবে। কোর্স শেষে সরাসরি পরীক্ষা দিতে আসতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে।
পরীক্ষায় পাশ করলে পড়ুয়াদের শংসাপত্র দেবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ট্যুরিজম ও ট্রাভেল বিভাগ। বয়সের কোনো বাধা নেই। কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে। ৪ মাসের কোর্স। শনিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাস হবে। ক্লাস শুরু হবে ৭ মার্চ থেকে। বাংলা এবং ইংরেজিতে পড়ানো হয়। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট www.vidyamandira.ac.in এর দিকে। কোর্স ফি ৪ হাজার টাকা। কর্মশালার জন্য অতিরিক্ত দেড় হাজার টাকা লাগবে।
ট্রাভেল ও ট্যুরিজম নিয়ে স্বল্প মেয়াদের সার্টিফিকেট কোর্সের পাশাপাশি বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে স্বল্প মেয়াদের জার্মান ভাষায় কমিউনিকেটিভ কোর্স শেখার সুযোগ রয়েছে। পুরুষ এবং মহিলা, উভয়ই আবেদন করতে পারেন। এমনকি, কর্মরতরাও আবেদন করতে পারেন। অনলাইনে পড়ানো হলেও কোর্স শেষে সরাসরি পরীক্ষা দিতে আসতে হবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। পরীক্ষায় পাশ করলে পড়ুয়াদের শংসাপত্র দেবে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ট্যুরিজম ও ট্রাভেল বিভাগ। বয়সের কোনো বাধা নেই। কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। ৪ মাসের কোর্স। সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস হবে। ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট www.vidyamandira.ac.in এর দিকে। কোর্স ফি ৩ হাজার টাকা।


