Unity Festival: দশহরা উৎসবে পাহাড়পুরে সম্প্রীতির উৎসব
এখানে স্বয়ং শ্রী শ্রী মা মনসা বড়মা ও ছোট মা রূপে অধিষ্ঠিত। এই পুজো শুরু বিশেষ আড়ম্বর এর সঙ্গে।
ঐশী দে (দাস): বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত আমোদপুরে পার্শ্ববতী এলাকা তথা পাহাড়পুর গ্রামের দেবাংশি পরিবারের দশহরা উৎসব হল এক ঐতিহ্য পূর্ণ উৎসব (Unity Festival)। এখানে স্বয়ং শ্রী শ্রী মা মনসা বড়মা ও ছোট মা রূপে অধিষ্ঠিত। এই পুজো শুরু বিশেষ আড়ম্বর এর সঙ্গে। পূজা শুরুর মধ্যকালে মা গ্রাম পরিক্রমা করেন এবং গাছমঙ্গলা রূপে পূজিত হন।
[আরও পড়ুন: Rain Forecast: ঝেঁপে নামবে বৃষ্টি! ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?]
এই পুজো মেলবন্ধন এর বিশেষ মাধ্যম হিসেবেও উল্লেখ্য, কারন পুজোর বিশেষ আকর্ষণ হল মেলা (Unity Festival)। যা এই পুজোর ক’টা দিনে গ্রামের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ নিবিড় করে, সবথেকে বড় কথা জাতি-ধর্ম নির্বিশেষে এই মেলা হয়ে ওঠে সবার উৎসব। আদিবাসীরাও এই মেলায় উপস্থিত হয় তাদের আবেগ নিয়ে।
FB LINK: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এই উৎসবের আর একটি অঙ্গ হয়ে উঠেছে বস্ত্রদান। গ্রামের দরিদ্র মানুষের মুখের হাসি হয়ে ফোটে। তারা সমান ভাবে এই আনন্দ মেলায় সামিল হন। উৎসবের দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যনাট্য, লোকনৃত্য ইত্যাদি। থাকে প্রসাদ বিতরণ যা সম্পন্ন হয় দেবাংশি পরিবার ও গ্রামবাসীদের বিশেষ সহায়তায়। সবশেষে বলা যায় উৎসব টি প্রানের উৎসব, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে একটাই বার্তা যায় আমরা সবাই এক।






