“বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪”, কারা পেল সেরার শিরোপা? দেখুন বিস্তারিত
Who got Vishwabangla Sharad Samman-2024? The state government informed by notification

Truth Of Bengal: দেখতে দেখতে পুজোর গন্ধে মেতে উঠেছে বঙ্গবাসী। ২০১৩ সাল থেকে এই পুজোর জন্য পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর সেরা সম্মান ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ পুরস্কার দিয়ে চলেছে। প্রতি বছরের ন্যায় এই বছরও এই সম্মানে বহু মণ্ডপকে সম্মান জানিয়েছে বঙ্গ সরকার। এ বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলার সরকার।
তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন পুজোর সেরা তালিকা প্রকাশ করে বলেন, “গত বছরের তুলনায় এবার আরও অনেক মানুষ উৎসবে যোগ দিয়েছেন। মহালয়া থেকেই মানুষ রাস্তায় নেমে এসেছেন। এই বছরও কার্নিভাল অনুষ্ঠিত হবে, যার জন্য ব্যাপক চাহিদা রয়েছে। অনেক বিদেশী পুজো দেখতে আসেন, এবং এবারও তা ব্যতিক্রম নয়। তাই সকলে ভালোভাবে পুজো উদযাপন করুন। এই পুজো সকলের জন্য স্মরণীয় হোক এবং আলোকিত হোক।”
কারা পেল বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪? বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য সরকার pic.twitter.com/Gel556WF5c
— TOB DIGITAL (@DigitalTob) October 9, 2024
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা পৌর সংস্থা, দক্ষিণ দমদম পৌরসভা, বিধাননগর পৌর সংস্থা, বরানগর পৌরসভা, হাওড়া পৌর সংস্থা এলাকায় যে-সকল বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪’-এ প্রদান করা হয়েছে সেগুলি হল: সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব, বিশেষ পুরস্কার ও বিশ্ববাংলা পুজোর সেরা গান।
উল্লেখ্য, চলতি মাসের ০২, ০৪ এবং ০৬ তারিখে ‘ভার্চুয়াল’-এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ১২০০-এর বেশি পুজো কমিটির শারদোৎসবের শুভ উদ্বোধন করেছেন। এবার বঙ্গের বহু অনন্য পুজো কমিটিকে পুরস্কৃত করলেন বাংলার সরকার।
এই প্রতিযোগিতায় ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪’ (১) সেরার সেরা-৩২টি পুজো কমিটি (২) সেরা সাবেকি পুজো-৬টি (৩) সেরা মণ্ডপ-৫টি (৪) সেরা প্রতিমা-৩টি (৫) সেরা ভাবনা-১৫টি (৬) সেরা পরিবেশবান্ধব-১৪টি (৭) বিশেষ পুরস্কার-৩০টি (৮) বিশ্ববাংলা পুজোর সেরা গান-১টি। সর্বমোট ১০৬টি পুজো কমিটিকে পুরস্কার প্রদান করা হচ্ছে।
এবারের এই পুজো নিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে,
- কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা-বিভাগে ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪’ প্রদান করা হচ্ছে।
- কলকাতা ও তার পার্শ্ববর্তী পুজোগুলির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিগণ ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪’-র বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেছেন।
- এবছর অন্যান্য রাজ্য এবং দেশ-বিদেশের পুজো কমিটিগুলির কাছ থেকে অন-লাইনের মাধ্যমে আবেদনপত্র চাওয়া হয়েছিল।
- কলকাতার রেড রোডে ‘দুর্গাপূজা কার্নিভ্যাল’ আগামী ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
- আগামী ১৪ অক্টোবর ২০২৪ তারিখে অন্যান্য সকল জেলায় ‘দুর্গাপূজা কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হবে।






