দুর্গাপুজো ২০২৪

রাজবংশী সম্প্রদায়ের হাত ধরে নবরূপে ফিরল চিত্রকলা মাশান

Chitrakala Mashan returned in a new form by the hands of the Rajvanshi community

Truth Of Bengal : উৎপত্তি চিনে। তবে সে দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরবর্তী সময় উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের হাত ধরে নতুন রূপে ফিরে এসেছিল চিত্রকলা মাশান। রেশমের থাঙ্কর কাপড়ের বদলে উত্তরবঙ্গের জলাভূমিতে উৎপন্ন সহজলভ্য শোলা হয়ে ওঠে এই শিল্পের মাধ্যম বর্তমানে উত্তরবঙ্গের রাজবংশী, মালাকার জাতি এই চিত্রকলার একমাত্র ধারক বাহক। এবার সেই শিল্প ফুটে উঠেছে বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজোয়। পুজো মণ্ডপে এবার এই শিল্প তুলে ধরেন শিল্পী অদিতি চ্যাটার্জি। শিল্পের সঙ্গে সঙ্গতি রেখেই আবহসঙ্গীত তৈরি করছেন অর্পণ ঠাকুর চক্রবর্তী।

এবছর এই মণ্ডপ সৃজনে শিল্পী অদিতি। এদিন শিল্পী অদিতি বলেন, মাশান আসলে একজন দেবতা। যার পুজো হত শ্মশানে। বেশিরভাগ লোকশিল্পের আধার সামাজিক মানুষের জীবনচর্চা। এখানেই আসে ভয় ও ভক্তি। শ্মশান মানুষকে চিরকাল ভয়ের আবহ দেয়। সেই ভয় থেকে বাঁচতে তারা শক্তির আরাধনায় ব্রতী হন। অসুররূপী সামাজিক ব্যাধি, মানুষের নৃশংসতা, প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত হয়ে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ান। চারদিকে এত অসন্তোষ অপরাধ ভোটে চলেছে, সেই মানসিক অশান্তির হাত থেকে মুক্তি পেতে মা দুর্গার পুজো, এই ভাবনার সাথে থিমকে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়েছে। এমনই জানাচ্ছেন উদ্যোক্তারা।

Related Articles