রাজ্যের খবর

শঙ্খ-উলু-সবুজ আবিরে চলছে কেষ্ট-বরণ, ১৮ মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত

anubrata mondal recieves huge welcome at bolpur with celebration after spending two years at tihar jail

Truth Of Bengal : দুবছর পর নিজের বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। একেবারে উৎসবের মেজাজে রয়েছে বোলপুর। মঙ্গলবার সকাল ৯টার আগেই বোলপুরে পা রাখেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। এদিন তাঁর পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি-পাজামা। তাঁদের স্বাগত জানাতে সকাল থেকে নিচুপট্টির বাড়ি, পার্টি অফিসে দলীয় নেতা-কর্মীর ভিড়। শুধু তাই নয়, তাঁর বাড়ির সামনে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

এছাড়া মহিলারা শঙ্খ হাতে, উলু দিয়ে বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে স্বাগত জানান। আজ দুপুরে বোলপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে দেখা যেতে পারে অনুব্রতকে। জানা যায়, সড়কপথে বর্ধমান হয়ে বীরভূমে ফিরছিলেন তিনি। চূড়ান্ত প্রস্তুতি চলছিল বীরভূমের বোলপুরের নিচুপট্টিতে। জেলায় অনুব্রতর প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকেই বোলপুরে নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মীদের। নেতাজি রোডে অনুব্রত মণ্ডলের বাড়ি যাওয়ার রাস্তার দুই ধারে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল।

এদিকে, অনুব্রতর গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।” ঘটনাচক্রে মঙ্গলবারই বীরভূম জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। বন্যা পরিস্থিতি নিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এদিকে ঠিক সেই একই দিনে কারামুক্তির পর বীরভূমে ফিরেছেন অনুব্রত। এমতাবস্থায় দলনেত্রীর সঙ্গে মঙ্গলবার অনুব্রতর সাক্ষাৎ হবে কিনা তা নিয়েও শুরু জল্পনা। অনুব্রতকে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, শরীর ভাল থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। তাৎপর্যপূর্ণভাবে সেদিনই নিজ বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল।

Related Articles