রাজ্যের খবর

পথ দুর্ঘটনা! লরির ধাক্কায় আহত এক বৃদ্ধা

Road accident! An old woman was injured by a lorry

Truth Of Bengal : জলপাইগুড়ি : লরির ধাক্কায় আহত হলেন এক বৃদ্ধা। এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এশিয়ান হাইওয়েতে। আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে, এদিন সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় জলপাইগুড়িগামী একটি গাড়ি বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধা। তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে দুর্ঘটনার জেরে এলাকাবাসী এশিয়ান হাইওয়ে অবরোধ করে। জায়গাটি অন্ধকার থাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে।

আলোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চলে।পরবর্তীতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য এবং ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিন লামা এলাকাবাসীর সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।অবরোধের জেরে রাস্তার দুধারে ব্যাপক যানজট সৃষ্টি হয়।পরবর্তীতে পুলিশ তরফে দ্রুত যানজট মুক্ত করা হয়।

Related Articles