দেশ

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে! লরি খালে পড়ে মৃত ৭, গুরুতর আহত ১

Terrible accident in Andhra Pradesh! Lorry falls into canal, 7 dead, 1 seriously injured

Truth Of Bengla: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। লরি খালে পড়ে মৃত ৭ গুরুতর আহত একজন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রের পূর্ব গোদাবরী জেলার বেদরাপল্লিতে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। পুলিশ সূত্রে খবর কাজু বাদাম বোঝাই লরিটি মঙ্গলবার রাতে নরসাপুর মণ্ডলের বোররামপালেম থেকে নিদাদাভোলু মণ্ডলের তাদিমাল্লায় যাচ্ছিল লরিটি। হঠাৎ মাঝপথে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায় লরিটি।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে ৭ জনের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে লরির মধ্যে থাকা কাজু বাদামের বস্তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই ৭ জনের। তাদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনায় ডিএসপি জি দেভা কুমার জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে লরির চালক রাস্তার মধ্যে থাকা একটি গর্ত এড়ানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। যার জেরে লরিটি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়।

ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেনমুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হবে।

Related Articles