রাজ্যের খবর

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজ ছাত্রীর

A college student died due to electrocution

The Truth Of Bengal: বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজ ছাত্রীর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে সালকিয়ার তাঁতীপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া সৃষ্টি হয়।

রাত নটা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতীপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের এক তরুণী তার বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকান।দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায়। তার বাবা সেই সময় নিজের দোকানে বসে ব্যবসার কাজে করছিলেন।তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন।পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে ও তার মেয়েকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। সিইএসসিকে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সামনের বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিলো।সেখান থেকেই বিদ্যুৎপৃষ্টের ঘটনা ঘটে। মালিপাচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই ছাত্রীর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles