স্বাস্থ্য

দিনের পর দিন কেঁদেই চলেছেন? চরম মানসিক অবসাদ ক্ষতি করতে পারে আপনার চোখে, যার ফলে হারাতে হতে পারে দৃষ্টিশক্তি

Extreme stress can damage your eyes, leading to vision loss

The Truth Of Bengal:  দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছেন। একাকীত্ব মানসিক চিন্তা গ্রাস করছে আপনাকে। এমনকি রাগ বা যে কোন উদ্বেগ জনিত কারণও ঘটছে আপনার সঙ্গে। তবে বলে রাখা ভালো, এই পরিস্থিতিতে পড়ে একদম কান্না কাটি করবেন না। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের কারণে কান্নাকাটি করলে একসময় চোখের জ্যোতি কমে আসবে। অন্ধ হয়ে যেতে পারেন আপনি। মানসিকভাবে দুর্বল থাকলে চোখের মধ্যেও পড়বে এর বিরাট প্রভাব। চিকিৎসকদের মতে চোখের সঙ্গে মনের সম্পর্ক নিবিড়। তাই যদি বছরের পর বছর ধরে মানসিক অবসাদে ভুগছেন আপনি, তাহলে শেষ বয়স কি তারও আগে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবেন।

মানসিক চাপে জর্জরিত থাকলে ঘুম ঠিক মতো হয়না, দিনের পর দিন কাদলে বা মন খারাপ করলে তার একটা বড়সড় প্রভাব পড়ে চোখের উপর। যে কারণে চোখের মধ্যে থাকা পেশি গুলি ক্রমশ শিথিল হয়ে পড়ে। কাঁদার পর চোখের পলক পড়তে বেশ কষ্ট হয়। এমনকি রাগ হলে বা খুব আনন্দ অনুভব করলেও চোখের মধ্যে প্রকাশ পাওয়া যায় সেই ছবি। চিকিৎসকদের মতে চোখে প্রদাহজনিত সমস্যা বাড়তে থাক। যার ফলে শেষমেশ দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা প্রবল। জানুন মানসিক অবসাদে ভুগলে চোখে কি কি সমস্যা হতে পারে আপনার।

১। দীর্ঘদিন ধরে কাঁদলে এতে চোখের স্নায়ুর উপর প্রভাব পড়ে। যার ফলে রক্তচাপ আর নিয়ন্ত্রণে থাকেনা। এমনকি গ্লুকোমা আর বয়সজনিত কারণেও চোখের সমস্যা হতে পারে।

২। মানসিকভাবে বহুদিন ধরে স্থিতিশীল হয়ে পড়লে চোখের প্রদাহজনিত সমস্যা বেড়ে যায়।

৩। চোখের উপর চাপ পড়লে দৃষ্টি শক্তি ক্রমশ ঝাপসা হয়ে পড়ে।