রাজ্যের খবর

ডুয়ার্সের চা বাগানে খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

A leopard was caught in a cage in a tea garden in Duars

The Truth Of Bengal : জলপাইগুড়ি : ডুয়ার্সের মাল মহকুমার নেওড়া চা বাগানে বন দফতরের পেতে রাখা খাঁচায় আটক একটি চিতাবাঘ।ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই চা বাগানে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। গতকাল এই নেওরা চা বাগানের ৩ ও ১ নং সেকশনের মাঝখানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রেখেছিল বনদফতর। শুক্রবার সকালে সেই খাঁচাতেই বন্দী হল একটি চিতাবাঘ। উল্লেখ্য ,এই চিতাবাঘটি বেশ কিছুদিন ধরে উৎপাত করে বেড়াচ্ছিল। সন্ধ্যা নেমে এলেই শ্রমিক লাইনে ঢুকে হাস, মুরগি, ছাগল তুলে নিয়ে যেত। এমনকি চা বাগানে কাজ করতে আসা শ্রমিকদেরও তাড়া করত। এরপরই ঐ চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বনকর্মীরা। এদিন খাঁচা বন্দি চিতা বাঘটি উদ্ধার করে নিয়ে যায় মাল স্কোয়াডের বনকর্মীরা। খাঁচা পেতে রাখার ১২ ঘন্টার মধ্যেই চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি পেল নেওরা নদি চা বাগানের বাসিন্দারা। উল্লেখ্য গত কয়েকদিন ধরে ডুয়ার্সের একাধিক চা বাগানে চিতাবাঘের উপস্থিতি যেমন দেখা গিয়েছে তেমনি বেশ কিছু চা বাগানে চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে।

Related Articles