দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে দীঘায় গড়ে তোলা হবে এডুকেশন হাব
Education Hub to be set up in Digha under the supervision of Digha Ramakrishna Math and Mission

The Truth of Bengal,রাজীব নন্দী: দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে দীঘায় গড়ে তোলা হবে এডুকেশন হাব। যেখানে শিক্ষার চর্চার নতুন সুযোগ মিলবে। সেই এডুকেশন হাব পরিদর্শন করলেন সভাধিপতি উত্তম বারিক। তিনি দ্রুত কাজ শুরু করার কথা জানান। সারা বছর প্রচুর মানুষ দীঘায় বেড়াতে যান। মূলতঃপর্যটনের লক্ষ্নীলাভ হয় এই সৈকতশহরের। এবার সেই দিঘার শিক্ষা চর্চায় নতুন পালক যুক্ত হতে চলেছে। রামকৃষ্ণ মঠও মিশনের তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে এডুকেশন হাব।
দীঘা সহ মান্দারমনির বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করা হয়েছে, তারমধ্যে যেকোনো একটি জায়গায় কে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠআনের হাতে সেই জমি তুলে দেওয়া হবে বলে রামকৃষ্ণ মঠও মিশনের তরফ থেকে জানানো হয়েছে। জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এলাকায় একটি জায়গা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে যা খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে।
বেলুড় মঠের সহযোগিতায়, দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের তত্ত্বাবধানে একটি এডুকেশন হাব গড়ে তোলার লক্ষ্যে দীঘা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজি নিত্য বোধা নন্দজির সঙ্গে বৈঠক করেন জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। মুখ্যমন্ত্রীর কথামত দীঘা উন্নয়ন পর্ষদের অধীন একটি জায়গা চিহ্নিতকরণ করা হচ্ছে যেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের বিদ্যালয় গড়ে উঠবে। যেখানে সাধারণ মধ্যবিত্ত এমনকি দুস্থ পরিবারের ছাত্রছাত্রীরা ও সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা অর্জন করতে পারবেন। দীঘায় খুব দ্রুত এডুকেশন হাব তৈরির কাজ তরান্বিত করার জন্য প্রশাসনের তত্পরতাও বেশ লক্ষ্যনীয়






