মুখে হলুদ, গায়ে হলুদ কুর্তা, অনন্ত-রাধিকার হলদি অনুষ্ঠানে ভাইজান
Bhaijaan at Anant-Radhikar Haldi event

The Truth Of Bengal : আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট। বিয়ের আগেই অনুষ্ঠিত হয়েছে দুইটি প্রাক বিবাহ অনুষ্ঠান যেখানে দেখা গিয়েছে একাধিক তারকাকে। উপস্থিত ছিলেন বলিউড তারকা সালমান খানও। জামনগরে প্রি ওয়েডিং থেকে মুম্বইয়ে সঙ্গীত, সর্বত্র দেখা যাচ্ছে সলমনকে। এবার ছিল অনন্ত – রাধিকার গায়ে হলুদের পালা। গায়ে হলুদের অনুষ্ঠানে সলমন এসেছিলেন কালো পাঠানি পরে। আম্বানির বাড়ি পৌঁছে দ্রুত সেই পোশাক ছেড়ে মানানসই হলুদ কুর্তা পরেন ভাইজান।
অনুষ্ঠান শেষে অন্য লুকে ধরা পড়লেন তিনি। সারা মুখে লেগেছিল হলুদ। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। যা দেখে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সলমন খানকে নিয়ে এবার উচ্ছসিত অনুরাগীরা। জীবনে একাধিকবার প্রেম এলেও , বিয়ের পিঁড়িতে বসা হয়নি বলিউড তারকা সলমন খানের। তবে এবার সলমনের এই লুক দেখে অনুরাগীদের আশা, তাহলে বিয়েটা হয়েই যাবে। আগামী শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট বিয়ের পিঁড়িতে বসছেন। তাদের বিয়ের সপ্তাহ শুরু হয়েছে সোমবার থেকে। গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী হিন্দু বৈদিক রীতিনীতি মেনে ১২ জুলাই বিয়ের অনুষ্ঠান হবে অনন্ত-রাধিকার।






