দেশ
Trending

NEET-UG 2024: নিট-ইউজি নিয়ে নোটিশ সুপ্রিম কোর্টের, এনটিএ-র আবেদনের জেরে নয়া নির্দেশ

NEET-UG 2024: Notice on NET-UG Supreme Court, new order on NTA plea

The Truth Of Bengal: ইউজিসি-নিট প্রশ্নফাঁস হওয়ায় দেশজুড়ে তোলপাড় পড়ে গেছে।এই বিষয়ে চাপে পড়ে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।বিরোধীরা সরকারকে চেপে ধরতে তৈরি হচ্ছে।সংসদে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে।এর মাঝে ন্যাশানাল টেস্টিং এজেন্সি এই সংক্রান্ত সমস্ত মামলা হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্টে স্থানাস্তরের আবেদন করে।সেইমতো শীর্ষ আদালত এনটিএ-র আবেদন মেনে সবপক্ষকে নোটিশ জারি করল।

একইসঙ্গে বিভিন্ন হাইকোর্টে এই প্রশ্নফাঁস নিয়ে যে মামলা চলছে তা নিয়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।তাই এই মামলার নোটিশে জাতীয় পরীক্ষা সংক্রান্ত সংস্থা কী উত্তর দেয় তা নিয়ে পড়ুয়ারা তাকিয়ে রয়েছে।  এদিকে , চাঞ্চল্যকর দাবি নিট দুর্নীতির মাস্টার মাইন্ডের। ভাবমূর্তি উদ্ধারের চেষ্টার জন্য  রাতারাতি নেট বাতিল করা হয়েছে বলে মাস্টার মাইন্ড উল্লেখ করেছেন।এসবের মাঝে  পরীক্ষার পর  নিট বাতিল, এন টি এর তৎপরতায় উঠছে প্রশ্ন। ইউজির নিট বাতিল নিয়ে কেন্দ্রকে সাঁড়াশি  আক্রমণে প্রিয়াঙ্কা গান্ধী থেকে অখিলেশ যাদব।

নিট দুর্নীতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর কেন্দ্রীয় সংস্থা বেশ বিপাকে পড়েছে। পরীক্ষার একদিন আগেই   নিটের প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষার্থী মহা ফাঁপরে পড়েছেন।জানা গেছে,এই বেআইনি কারবারের জন্য পরীক্ষার্থী পিছু নেওয়া হয়েছে ৩০ থেকে ৩২ লক্ষ টাকা।এমনকি  পে স্কুলের পরীক্ষার্থীদের উত্তর মুখস্থ করানো হয় বলে চাঞ্চল্য দাবি নিট ইউজি  দুর্নীতির মাস্টারমাইন্ডের।

Related Articles