রাজ্যের খবর

বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে মৃত্যু কিশোরের

While bathing with friends, a teenager drowned in an accident

The Truth Of Bengal : জলপাইগুড়ি : বন্ধুর বাড়িতে ঘুরতে এসে জলাশয়ে স্নান করতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের।
জলাশয়ে তলিয়ে যাওয়ার একদিন পর কিশোরের দেহ উদ্ধার। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গেছে, ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লালঝামেলা বস্তি এলাকার জনস্বাস্থ্য কারিগরি দফতরের খনন করা জলাশয়ে বৃহস্পতিবার দুপুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় কিশোর ওঁরাও নামে ১৫ বছরের এক কিশোর। তার বাড়ি ওদলাবাড়ি চা বাগানে। জানা গিয়েছে, তিন বন্ধু মিলে ওই জলাশয় স্নান করতে গিয়ে তলিয়ে যায় একজন।খবর পেয়ে এদিন নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর খবর দেওয়া হয় এনডিআরএফ কর্মীদের। সন্ধ্যা পর্যন্ত ওই জলাশয়ে বোর্ড নামিয়ে তল্লাশি চালায় এনডিআরএফ কর্মীরা এরপরেও তার সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে কিশোরের খোঁজে ফের ওই জলাশয়ে তল্লাশি শুরু করা হয়। বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর ওই জলাশয় থেকে কিশোরের নিথর দেহ উদ্ধার করে এনডিআরএফ কর্মীরা।দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় নাগরাকাটা থানার পুলিশ।

Related Articles