Rishabh Pant: ঋষভ কে কুর্নিশ বোর্ডের! প্রকাশ্যে এলো সেই ভিডিও
Rishabh Pant: BCCI giving tribute to Rishabh! They shared this video in X handle
The Truth Of Bengal: তিনি পারলেন। উঠে দাঁড়ালেন। ফিরলেন ২২ গজে। ক্রিকেট দুনিয়ায় তার ফিরে আসা যেন কাম ব্যাক স্টোরি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পন্থ একেবারে শয্যাশায়ী অবস্থায় ছিলেন। কবে ফিরবেন ২২ গজে , তা নিয়ে তীব্র সংশয় তৈরি হয়েছিল একসময়ে। কিন্তু তিনি ঘুরে দাঁড়ালেন। আত্মবিশ্বাসকে সম্বল করে ফিরে এলেন ২২ গজে । আইপিএল এর মাধ্যমে ২২ গজে অভিষেক হয়েছে তাঁর । এবার বিশ্বকাপে খেলতে চলেছেন তিনি। তাকে বিশেষ সম্মাননা প্রদর্শন করে বিসিসিআইয়ের তরফ থেকে ভারতীয় দলের জার্সি পরা ছবি ভিডিও আকারে পোস্ট করা হয়েছে এক্স মাধ্যমে।
Ready. Able. Determined! 💪🏻
From adversity to triumph, #RishabhPant‘s journey to the ICC Men’s T20 World Cup is a testament of resilience and determination. Join him as he ignites the spirit of a nation at 7.52 PM during Matchdays! 🇮🇳
Stand Up for #TeamIndia with the… pic.twitter.com/ZnBTnLRju2
— BCCI (@BCCI) May 28, 2024
যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মাথা নিচু করে বসে রয়েছেন ঋষভ পন্থ , তারপর মাথা উঁচু করে শিকারী বাঘের মত উঠে দাঁড়ালেন তিনি। শুধু তাই নয়, ভিডিওতে ধরা পড়েছে অন্ধকার থেকে আলোর দিকে হেঁটে যাওয়ার ছবি। তিনি পারলেন, তিনি নজির গড়লেন , বিসিসিআই এর তরফ থেকে সেটাই বোঝানো হয়েছে এক্সে পোষ্টের মাধ্যমে। ক্রিকেটে তার ফিরে আসাটাকে অনেকে কামব্যাক স্টোরি হিসেবেও দেখতে চাইছেন। শুধু ফিরেই আসেনি গোটা দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে তিনি ফিরে এসেছিলেন আইপিএলে।
দল হয়তো খুব ভাল খেলতে পারেনি। তবে পন্থের পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে। ১৩ ম্যাচে ৪৪৬ রান করেছেন পন্থ। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। প্রতি ম্যাচেই কোনও না কোনও ভাবে দলের হয়ে অবদান রাখার চেষ্টা করছেন। যে অবস্থায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার যে কোন কঠিন লড়াই সেই লড়াইকে বিসিসিআই কুর্নিশ জানিয়ে ভিডিও পোস্ট করেছে এক্সে।






