বুদ্ধ পূর্ণিমায় ধর্মরাজের আরাধনা বীরভূমের গ্রামবাংলায়, উপচে পড়ল ভক্তদের ভিড়
Worship of Dharmaraj on Buddha Purnima in Birbhum village, overflowing with devotees

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : প্রথমত বুদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসে। পূর্ণিমাতেই গ্রামবাংলায় ধর্মরাজ পুজোর আয়োজন করা হয়। কিন্তু এ বছরের ২০২৪ এ কিছুটা হলেও ব্যতিক্রম রয়েছে। বৈশাখ মাসের বদলে জ্যৈষ্ঠ মাসের ৯ তারিখ পূর্ণিমা তিথিতে পূজিত হচ্ছে ধর্মরাজ পুজো। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় সাজো সাজো রব।
প্রসঙ্গত এই পুজোকে ঘিরে ৫ দিন ধরে উপোস করে থাকতে হয় গ্রাম বাংলার যুবকদের। আর গ্রামের মানুষেরা মূলত এই বুদ্ধ পূর্ণিমায় ধর্মরাজের পুজো করে থাকেন। পুজিত হওয়ার পর দুপুরের দিকে মাথায় ঘট নিয়ে গ্রামের 30 থেকে 40 জন যুবক গ্রাম পরিক্রমা করে মূলত চারদিন ধরে গ্রামে চলে অনুষ্ঠান। প্রথম দিন গ্রামের ধর্মরাজ মন্দিরে বা নিম গাছের নিচে পুজো করা হয় ধর্মরাজের। তারপরে পরের দিন ধর্মরাজের বাহন মাথায় নিয়ে শহর থেকে গ্রাম নগর পরিক্রমা করা হয়।
সবশেষে সন্ধ্যেবেলায় সেই বাহনকে নিয়ে গ্রামে মাঠের চড়ক রূপে ঘোরানো হয়। তার সঙ্গে আতসবাজির মাধ্যমে আনন্দ উৎসবে মেতে ওঠেন তারা। এই আতসবাজি দেখার জন্য ভিড় জমান গ্রামের মানুষরা। এই পুজোকে ঘিরে বিশাল মেলাও বসে যেখানে মিলনক্ষেত্র তৈরি হয় গ্রামের এবং শহরের মানুষের।






