শিক্ষা

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ করার সুযোগ, কীভাবে করবেন আবেদন জানুন

Fellowship opportunities in UGC funded projects at Kalyani University

The Truth of Bengal: রাজ্যের অন্যতম প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির আর্থিক সহায়তায় চলা প্রোজেক্টে ফেলোশিপ করার সুযোগ আছে। অস্থায়ী চাকরি। মাসে ফেলোশিপ বাবদ বেতন মিলবে ১৪ হাজার টাকা করে। বাড়ি ভাড়া বাবদ ভাতা অতিরিক্ত মিলবে। চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে ন্যূনতম জীববিজ্ঞানে ৫৫% নম্বর পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সিআরএস প্রোজেক্ট ফেলো পদে শূন্যপদ একটা। সম্পূর্ণ আবেদনপত্র, মার্কশিট ও শংসাপত্র ও প্রয়োজনীয় নথিপত্রের প্রতিলিপি খামে ভরে সশরীরে গিয়ে অথবা ডাকযোগে খুব শিগগিরই পাঠাতে হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের অধ্যাপক জাহেদ হোসেনের কাছে। ইমেইল পাঠানো আবেদনপত্র গ্রাহ্য হবে না। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। তাই আবেদনপত্রে সঠিক ইমেইল আইডি দিতে হবে।

Related Articles