
The Truth Of Bengal : আইপিএল চলছে, তার মাঝেই বেজে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা। টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে । সেকারণে এবার বোর্ডের তরফ থেকে ১৫ জনের দল ঘোষণাও করা হয়েছে । তবে এবার যেটা জানা যাচ্ছে , আইপিএল শেষ হওয়ার আগেই বেশ কয়েকদিন খেলোয়াড় কে যেতে হবে আমেরিকায়। অর্থাৎ আইপিএলের মাঝপথে দলগুলো বেশ কয়েকজন খেলোয়াড় কে পাবে না ।
রাহুল দ্রাবিড় সহ কোচিং স্টাফ রওনা দেবেন আমেরিকার উদ্দেশ্যে বাকিরা ফাইনালের পরেই যাবে বলে জানা গিয়েছে। তবে কেকেআর এই সমস্যার মধ্যে পড়েনি, রিঙ্কু সিং কে কোনরকম নির্দেশ দেওয়া হয়নি । অর্থাৎ রিঙ্কু পুরো আইপিএল টুর্নামেন্টে খেলতে পারবে। তবে এদিকে রোহিত শর্মা বিরাট কোহলিদের কে ২১ মে রওনা হতে হবে।
পাঁচজন আয়ারল্যান্ডে ভারতের প্রথম ম্যাচ রয়েছে তারপর ভারত খেলবেন ৯ জুন পাকিস্তানের বিপক্ষে। ভারতের শেষ দুটি ম্যাচ আমেরিকা এবং কানাডার বিপক্ষে। ১২ ও ১৫ জুন রয়েছে ।






