
The Truth of Bengal : মেসির নেপথ্যে জয় মায়ামির । নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে খেলতে নামে মায়ামি । চার চারটি গোল করেন মায়ামির খেলোয়াড়রা । তাতেই জয়ী হয় মায়ামি । এর মধ্যে দু গোল করেন স্বয়ং মেসি । একটা করে গোল দলের অন্যতম তারকা খেলয়াড় লুইজ সুয়ারেজ এবং বেঞ্জামিন ক্রিমাশ্চি । সেই গোলেও রয়েছে সেই মেসিরা অবদান । এই ম্যাচে স্কোর দাঁড়ায় মায়ামির পক্ষে ৪-১ । এদিন খেলার শুরুতেই গোল করে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড রেভল্যুশন । ৪০ সেকেন্ডে গোল করে নিউ ইংল্যান্ড রেভল্যুশন। গোল শোধ করতে উঠে পড়ে লাগে মায়ামি । অবশেষে প্রথমার্ধে গোল শোধ করে মায়ামি । প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায় ।
দ্বিতীয় অর্ধে এ যেন এক অন্য মায়ামি। গোলের পর গোল করেছে । তবে প্রতিপক্ষকে আর গোল করতে দেয়নি টিম মায়ামি। আটবারের ব্যলন ডি অর জয়ী মেসি গোল করেন ৬৭ মিনিটে । তবে তিনি একা গোল করেই ক্ষান্ত হননি গোল করতে সাহায্য করেছেন সতীর্থদেরকেও । কারণ নামটা যেহেতু মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক যে একাই একশো তা এই ম্যাচে ফের প্রমাণিত হয়েছে ।
ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট তখন বেঞ্জামিন ক্রিমাশ্চি করেন তৃতীয় গোল । ৮৮ মিনিটে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোল করে লুইস সুয়ারেজ । এই গোলটিও এসেছে মেসির পাস থেকেই। আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে গোল করে মায়ামিকে শীর্ষে তুলেছিলেন মেসি । এবার ফের গোলের ধারায় নিজেকে নিয়োজিত রেখেছেন মেসি ।






