Lok Sabha Election 2024 : জলপাইগুড়িতে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী
Lok Sabha Election 2024 : CPIM candidate campaigning in Jalpaiguri

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ- জলপাইগুড়ি লোকসভা আসনের দুই প্রার্থীর জন্য হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসলেও জলপাইগুড়ির সমস্যার উত্তর নেই তাদের কাছে। আর সিপিআইএম হল চা বাগানের শ্রমিকদের পার্টি। তাই সমস্যা মেটাতে পারলে সিপিআইএম পারবে, ভোটের প্রচারে বেরিয়ে এই কথা জানালেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন।
প্রচারের আর শেষ দুদিন বাকি, সময় নস্ট না করে সাত সকালে সিপিআইএমের ভোট প্রচার শুরু রাজগঞ্জের তালমা হাটে। জলপাইগুড়ি লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন কে নিয়ে সাত সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তালমা হাটে ভোট প্রচার করতে দেখা গেল। প্রতিটি দোকান দোকান গিয়ে সাধারণ মানুষের সাথে পরিচয়ের পাসাপাসি সিপিআইএমকে ভোট দেওয়ার অনুরোধ করেন প্রার্থী দেবরাজ বর্মন। সাতসকালে ভোট প্রচারে বেরিয়ে দেবরাজ বর্মন জানান, “অন্য দলের যতই হেভিওয়েট নেতা-মন্ত্রীরা আসুক না কেন কোন সমস্যা হবে না সিপিআইএম এর। কারন গরিব খেটে খাওয়া মানুষের পার্টি এটা। জলপাইগুড়ির বিভিন্ন সমস্যা সমাধান যদি কেউ করতে পারে তবে সিপিআইএমে করবে, ভোটের প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে।”
সোমবার সাত সকালে বেরিয়ে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার অধিন তালমা হাটে এসে এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলে সিপিআইএমকে ভোট দেওয়ার আহবান জানানো হয়। সকলেই ভালো সাড়া দিয়েছে। সকালে আসার কারন জানাতে গিয়ে দেবরাজ বর্মন জানান, “সকাল সকাল গ্রামের মানুষ হাটে আসে। সকলের সাথে দেখা হয়ে গেল।”






