দেশ

গুরুতর অভিযোগ! সুইস ব্যাঙ্ক থেকে ৬০ কোটি টাকা তুলেছিলেন ইন্দিরা? দানা বাঁধছে রহস্য

Know why Indira Gandhi withdrew 60 crore rupees from Swiss bank

The Truth of Bengal: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সুইস ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন।নির্বাচনী বন্ড নিয়ে বিতর্কের মাঝে এই সংযোজন তোলপাড় ফেলেছে। কেন ইন্দিরা গান্ধী  টাকা  তুলেছিলেন জানেন ? টাকার পরিমাণই বা কত ? লোকসভা ভোটের আগে এই বিতর্ক আবার উস্কে তোলা হচ্ছে। সুইস সংসদের তথ্যকে হাতিয়ার করে ইন্দিরার গোপন লেনদেন প্রকাশ্যে আনা হয়েছে।জানা গেছে,নির্বাচনী খরচের জন্য দেশের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৬০কোটি টাকা তোলেন সুইস ব্যাঙ্ক থেকে।পুরোটাই তিনি ভোটের খরচ হিসেবে ব্যয় করতে চেয়েছিলেন।

সুইস সংসদের সেই তথ্য শুধু সুইজারল্যান্ডেই সীমাবদ্ধ নেই,আলোড়ন ফেলেছে ভারতেও।এবিষয়ে অমর উজলা পত্রিকায় প্রকাশিত ১৯৭৯এর ৩১ ডিসেম্বরের তথ্যে স্পষ্ট তত্কালীন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এই তথ্য সামনে আসে। চৌধুরী চরণ সিং উড়িষ্যায় গিয়ে এই তথ্য ফাঁস করেন। এমনকি তিনি সুইস সরকারকে এবিষয়ে তদন্তের জন্য সুপারিশও করেন। যদিও পরে বিচারগত বিষয়ে জটিলতা তৈরি হওয়ায় তদন্তের আর অগ্রগতি হয়নি।

প্রাথমিকভাবে ৪০কোটি  টাকা সুইস ব্যাঙ্ক থেকে তোলা হলেও পরে তথ্যে স্পষ্ট হয়, ৬০কোটি টাকা ব্যাঙ্ক থেকে তোলা হয়।সামগ্রিক লেনদেন নিয়ে পরবর্তী সময়ে পর্যালোচনাও করা হয়। এই বিতর্ক পরে আরও তর্কের তুফান তোলে।যখন লক্ষ্মৌতে নির্বাচনী প্রচারে যান চৌধুরী চরণ সিং।তিনি ইন্দিরা ও সঞ্জয় গান্ধী সেসময় ১০হাজার জিপ কেনেন বলেও চরণ সিংয়ের তথ্যে জানা যায়। চরণ সিং মুম্বইতে গিয়েও বিদেশ থেকে অর্থ আমদানির কথা তুলে ধরেন।পুরনো আমল থেকেই এই বিদেশ থেকে অর্থ আনার প্রবণতা ভারতীয় রাজনীতিতে রয়েছে।