রাজ্যের খবর

রাস্তায় গৃহিণীকে ছুরি দিয়ে আঘাত করল দুই দুষ্কৃতী! ছিনতাই নাকি অন্য কোনও চক্রান্ত?

The Truth Of Bengal: সোমবার রাতে বারাসাতের হৃদয়পুর পদক্ষেপ ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা ঝুমা সাহা রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় দুজন দুষ্কৃতী হঠাৎই মহিলাকে এলোপাথারি ছুরির কোপ বসাতে থাকে। তারপর এলাকার বাসিন্দাদের সাহায্যে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনার জেরে আতঙ্কের মধ্যেই রয়েছেন এলাকাবাসী।

সূত্রের খবর তিনি সেই সময় তাঁর দেওরের ছেলেকে টিউশন থেকে বাড়ি নিয়ে আসার জন্য বেরিয়েছিলেন। ফায়ার ব্রিগেড মাঠ সংলগ্ন চন্ডী মন্দিরের কাছে ঘটনাটি ঘটেছিল। এদিন রাত পৌনে ন’টা নাগাদ ওই ভদ্রমহিলা যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময় বাইকে করে দুজন কালো কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় ভদ্রমহিলার বুকে এলোপাথারি ছুরির কোপ বসাতে থাকে। ভদ্রমহিলা প্রথমে বুঝতে পারেননি ঠিক কি হয়েছে। পরে দেখেন যে, ক্ষতস্থান থেকে ওনার রক্ত ঝড়ছে। সেই মুহূর্তে তিনি চিৎকারে করলে আশপাশের লোকজন চলে আসেন। এবং তারা তৎক্ষণাৎ মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এই বিষয়ে ভদ্রমহিলার দেওর নীতিশ সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন,”এই মাত্র তিনদিন হয়েছে ছেলেকে নতুন এখানে ভর্তি করিয়েছি। আমি নিজেই ছেড়ে দিয়ে এসেছিলাম ওকে টিউশনে। বৌদি ওকে আনতে যাচ্ছিল। জায়গাটা একটু অন্ধকার। সেখানেই দুজন এসে বৌদিকে ছুরি ঢুকিয়ে দেয়।” তিনি আরও জানান যে, “আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। আমরা এখানে থাকিও না। আমার ব্যবসা নিউ ব্যারাকপুরের। দাদা পাইভেট সেক্টরে কাজ করেন। বুঝতে পারছি না কেন হল এমন।”

Related Articles