রাজ্যের খবর

উত্তরপাড়া বিধানসভায় ‘বিজেপিকে হারাও’ ডাক দিল লিবারেশনের

Liberation called to 'Defeat BJP' in Uttarpara Assembly

The Truth Of Bengal : হুগলি : রাকেশ চক্রবর্তী :  দেশের সংবিধান, গণতন্ত্র ও সকলের নাগরিকত্ব বাঁচানোর জন্য, ইলেক্টোরাল বন্ডে ৬০৬০ কোটি টাকা আত্মসাৎকারী স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় চোর-দূর্নীতিবাজ এবং কৃষকহত্যাকারী, শ্রমিকস্বার্থবিরোধী, শিক্ষাব্যবস্থা সহ সব জাতীয় সম্পদ বেচে দেওয়া, মূল্যবৃদ্ধি ও বেকারত্বে নজিরবিহীন রেকর্ড সৃষ্টিকারী, হাথরস-উন্নাও-মণিপুরের মহিলাদেরকে ধর্ষণকারীদের মদতদাতা, বিলকিস বানোর ধর্ষকদের গলায় মালা পরানো আরএসএস সহ সব সাম্প্রদায়িক শক্তির ও কর্পোরেট আদানি-আম্বানির দালাল মোদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা জরুরী।

এই বার্তা নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ফ্যাসিবাদী বিজেপিকে একটিও ভোট না দিয়ে পরাজিত করার আহ্বানকে জনগণের সামনে রেখে আজ কোন্নগর-নবগ্রাম-হিন্দমোটর-উত্তরপাড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মিছিল সংগঠিত করলো নকশালপন্থী সংগঠন সিপিআই (এম এল) লিবারেশনের উত্তরপাড়া জোন এরিয়া কমিটি।

এই মিছিলে উপস্থিত ছিলেন পার্টির হুগলী জেলা সম্পাদক প্রবীর হালদার, এরিয়া সম্পাদক অপূর্ব ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্যা চৈতালী সেন ও রাজ্য কমিটির সদস্য সজল অধিকারী, সাংবাদিক ও অধিকার আন্দোলনের সংগঠক রূপম চট্টোপাধ্যায় সহ অনেক কর্মী সমর্থক। মহিলা, ছাত্র-যুব, মিল ও নির্মাণ শ্রমিক সাথীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।

Related Articles