lok sabha election 2024: বিজেপির ২৭ জনের ইস্তেহার কমিটি, ঠাঁই নেই কোন বঙ্গ নেতার, ক্ষোভ বঙ্গ বিজেপির আন্দরে
lok sabha election 2024: BJP's 27-man manifesto committee, there is no place for any Bengal leader, there is anger within the Bengal BJP

The Truth of Bengal: ২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছিল বিজেপি। দুপুর বেশি আসন নিয়ে বঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল। অমিত শাহ, নরেন্দ্র মোদিরা সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। বাংলার জনগণ সাড়া দেননি বিজেপি নেতাদের কথায়। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসন জিতেছিল বিজেপি। বাংলার মানুষ দু’হাত ভরে বিজেপিকে সমর্থন দিয়েছিলেন। ১৮ জন সাংসদ এর মধ্যে একজনও পূর্ণ মন্ত্রী হতে পারেননি। পশ্চিমবঙ্গ বিজেপিতে কী একজন দক্ষ নেতা নেই? যার উপর আস্থা রাখতে পারেন বিজেপির দিল্লির নেতারা!
১৮ জন সাংসদ এর মধ্যে কী একজনও ছিলেন না যিনি কেন্দ্রের পূর্ণ মন্ত্রী হতে পারতেন? তৃণমূল কংগ্রেস নেতারা বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানায় সব সময়। বিজেপিকে বঙ্গ বিরোধী পার্টি বলে আক্রমণ করে। বিজেপিকে বাঙালি বিরোধী বলে আক্রমণ করে তৃণমূল। বঙ্গের কোন এক বিজেপি নেতা উত্তর দিতে পারবেন কেন এ রাজ্যের ১৮ জন সাংসদ এর একজনও কেন্দ্রে পূর্ণ মন্ত্রী হতে পারেননি? এবার ২৭ জনের ইস্তেহার কমিটি গড়েছে বিজেপি। সেই ইস্তেহার কমিটির মাথায় রাখা হয়েছে দলের অন্যতম প্রবীর নেতা রাজনাথ সিংকে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্মলা সীতারামনকে। সহ আহ্বায়ক করা হয়েছে পীযূষ গোয়েলকে।
২৭ জনের কমিটির মধ্যে সাধারণ সদস্য হিসাবেও কোন বাঙালি নেতার জায়গা হয়নি। একজনও বঙ্গ বিজেপির নেতা নেই যিনি এই ২৭ জনের মধ্যে জায়গা করে নিতে পারতেন। বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের নির্বাচন। ইতিমধ্যে ৩৮ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বাংলায় গতবারের থেকেও বেশি আসন জিততে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। রাজ্যে সাত দফায় লোকসভা ভোট। বাংলার মানুষের মন জয় করতে বিজেপির ইস্তাহারে থাকবে অনেক প্রতিশ্রুতি। কিন্তু সেই ইস্তাহার তৈরি করবেন বঙ্গের বাইরের নেতারা। বিজেপির অন্দরে এই নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। তাদের বক্তব্য বাইরের নেতারা বাংলার সমস্যা আদৌ কতটা বোঝেন? মানুষের মূল সমস্যার দিকে নজর দিতে পারবেন তো ইস্তেহারে?






